যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু: হামাস

এদিকে মিশরের রাজধানী কায়রোতে শুরু হয়েছে ইজরায়েল-হামাস যুদ্ধবিরতির আলোচনা। কিন্তু ব্যক্তিগতভাবে নাকি যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গতবছর ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে গাজা-ইজরায়েল বিধ্বংসী যুদ্ধ। প্রায় সাত মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। এখনও পর্যন্ত ইজরায়েল-হামাস যুদ্ধে বলি হয়েছে ৩৪ হাজার ৬৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ হাজার ৯০৮ জন। বাস্তুচ্যুত হয়েছে গাজার ১৭ লাখেরও বেশি বাসিন্দা। ইজরায়েল-হামাস হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ৩২০ জন সেনা। ইজরায়েল-হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছেন নারী ও শিশুরা। কারণ ইতিমধ্যেই গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু। আহত হয়েছেন শতাধিক শিশু। এককথায় ইজরায়েলি হামলায় গাজা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

এদিকে সম্প্রতি বাইডেন প্রশাসন ঘোষণা করেছেন, গাজা থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের থাকার জায়গা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই বেশ কয়েকটি উর্ধ্বতন কেন্দ্রীয় সংস্থা এই বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন। অন্যদিকে, ইজরায়েলিদের এমন সহিংসতা রূপ দেখে তাঁদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে কলম্বিয়া। এদিকে মিশরের রাজধানী কায়রোতে শুরু হয়েছে ইজরায়েল-হামাস যুদ্ধবিরতির আলোচনা। কিন্তু ব্যক্তিগতভাবে নাকি যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এর আগে জানানো হয়েছে যে, দক্ষিণ গাজায় রাফা শহরে ইজরায়েল অভিযান চালাতে পারে। কিন্তু এখন সেখানে অভিযান যাতে না চালানো হয় তার গ্যারান্টি চাইছে হামাস। এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে সরকারবিরোধী বিক্ষোভ চালাচ্ছে ইজরায়েল। এরই মধ্যে যদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। ইজরায়েলরা প্রয়োজনীয় খাদ্য সরবরাহে বাধা দিচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়তে শুরু করেছে ইসরায়েলবিরোধী আন্দোলন। কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্সেও প্রভাব পড়েছে এই যুদ্ধের।

কলকাতায় ফের ED-র অভিযান, টালিগঞ্জ, শরৎ বোস রোড-সহ ৮ জায়গায় তল্লাশি

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

আসছে হার্লে-ডেভিডসনের সবচেয়ে সস্তা ক্রুজার বাইক, দাম কত?

পাহাড়ের কোলে স্বর্গসুখ! অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে দেখতে ঘুরে আসুন নকদাড়া হেরিটেজ

ওয়ার্ক ফর্ম হোম করছেন? ফুসফুস বাঁচাতে ঘরের এই ভুলগুলি এড়িয়ে চলুন

শিশুর চোখে বাড়ছে চশমার নির্ভরতা, স্ক্রিন টাইম কি সত্যিই দায়ী ?

বাবার সঙ্গে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, পুজোর মুখে বাড়ি-গাড়ি কেনার সুযোগ, তেলেভাজা খাওয়া এড়ান

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার