মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, রোম: প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে রোমের সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্কে চিড় ধরেছে। দেশের প্রধানমন্ত্রীকে অপমানের প্রতিবাদে মার্কিন সফর বাতিল করে দিয়েছেন ইতালির বিদেশ মন্ত্রী অ্যান্তোনিও তাজানি। শুক্রবার (১৯ জুন) সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন  টুইটার) তিনি ওই সফর বাতিলের কথা জানিয়ে লিখেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত গুরুতর ও আপত্তিকর মন্তব্য গোটা ইতালিকে ক্ষুব্ধ করেছে। তাই মার্কিন সফর বাতিল করছি।’ উল্লেখ্য, আগামী ২১ ও ২২ জুন মার্কিন যুক্তরাষ্ট্র সফরের কথা ছিল তাজানির।

আচমকাই কেন ইতালি-আমেরিকার সম্পর্কের অবনতি ঘটল? সম্প্রতি ফ্রান্সের অ্যাভিয়ানে বসেছিল জি-৭ সম্মেলন। ওই সম্মেলনে হাজির ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধান। সম্মেলনের মাঝে ইতালীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি (মেলোনি) সম্ভবত খুশি যে আমি তার সঙ্গে কথা বলেছি। আমার তার সঙ্গে কথা বলার কোনও প্রয়োজন ছিল না। ইতালির প্রধানমন্ত্রী আমার সঙ্গে ছবি তুলতে ভীষণ আগ্রহী ছিল। সে আমাকে ছবি তোলার জন্য অনুরোধ করেছিল। আমি ছবি তুলতে চাইনি, কিন্তু তার জন্য আমার মায়া হয়েছিল।’

যদিও ট্রাম্পের ওই দাবি নস্যা‍ৎ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। এদিন সাংবাদিকদের তিনি পাল্টা বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া। আমি সত্যিই বিস্মিত। মার্কিন প্রেসিডেন্ট কেন তার মিত্রদের সঙ্গে এমন আচরণ করেন, আমি জানি না। এটিই প্রথমবার নয়। সত্যিই এটি হতাশার যে তিনি পশ্চিমা বিশ্ব ও মার্কিন শত্রুদের ক্ষেত্রে একই দৃঢ়তা দেখান না। বরং তাদের নেতাদের প্রতি অনেক বেশি সহনশীল আচরণ করেন।’ সবশেষে মার্কিন প্রেসিডেন্টকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ‘ট্রাম্পের একটি বিষয় মনে রাখা উচিত, আমি কিংবা ইতালি কখনও কারও কাছে অনুনয়-বিনয় করি না।’

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল