প্লাবিত গির্জায় স্বপ্নের বিয়ে সারলেন কনে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে নিয়ে স্বপ্ন থাকে সবার। প্রত্যেকেই চায় জীবনের এই বিশেষ দিনটি হয়ে উঠুক চিরস্মরণীয়। জীবনের রেড লেটার ডে হয়ে থাকুক দাম্পত্যে প্রবেশের দিন। ওই একদিন রূপকথার রূপনগরের রূপমতী কন্যা হবেন কনে। সাত সমুদ্দুর তেরো নদী পেরিয়ে পক্ষীরাজের ডানায় চড়ে ব্যাঙ্গমা ব্যাঙ্গমীকে শুধিয়ে নেওয়া পথে এসে হাজির হবে রূপকুমার। রূপমতী তার গলায় পরিয়ে দেবে বহু আশার বরমাল্য। যে কোনও দেশের যে কোনও ধর্মে বিয়ের নিয়মে নানা পরিবর্তন থাকলেও স্বপ্ন তো সুখী দাম্পত্যেরই থাকে। খ্রিস্ট ধর্মে বিয়ে মানে সাদা গাউন, সাদা ওড়না, কণ্ঠে বহুমূল্য কণ্ঠহার, হাতে গোলাপের তোড়া- কনেকে এভাবেই দেখতে অভ্যস্ত সকলে।

জামাইকা আগুইলারের স্বপ্নও এমনটাই ছিল। তিনি ভেবেছিলেন বাবার হাত ধরে লাল বা সবুজ কার্পেটে হেঁটে পৌঁছে যাবেন বিয়ের মণ্ডপে। সেখানে অপেক্ষা করবেন তাঁর হবু জীবনসঙ্গী। চারদিকে লোকে লোকারণ্য, সবাই হাত তালি দেবে, নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাবে। বাবার হাত ধরে বিয়ের মন্ডপে এলেন জামাইকা আগুইলার। শুধু কার্পেটে না হেঁটে হাঁটলেন হাঁটুজলের মধ্য দিয়ে। আসলে একটানা বৃষ্টিতে প্লাবিত ফিলিপাইন। গির্জাও জলে থৈ থৈ। তার মধ্যেই হল বিয়ে।

প্রচন্ড বর্ষা, সেই সঙ্গে টাইফুনের কবলে পড়ে ফিলিপাইন বিপর্জয়ের সম্মুখীন। একটানা বৃষ্টিতে জল ঢুকে পড়েছে বারাসোয়াইন চার্চে। এদিকে চার্চেই তো বিয়ে হওয়ার কথা।
জল বলে তো আর বিয়ে বন্ধ করা যায় না। বরের নাম জেড রিক ভারডিলো, কনে জামাইকা আগুইলার। কতদিন ধরে এই দিনটির স্বপ্ন দেখেছেন তাঁরা। প্লাবন তাঁদের এই বিশেষ দিনটিকে মোটেই পণ্ড করতে পারেনি। দু’জনেই চ্যালেঞ্জ নিয়ে যাবতীয় প্রতিকূলতাকে দূরে সরিয়ে বিয়েটা সেরেই ফেলেছেন। পাশে পেয়েছেন প্রিয়জনদের। জেড রিক ও জামাইকার বিয়ের ছবি-ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্লাবিত গির্জায় বিয়ে করে নতুন জীবন শুরু করলেন জেড রিক ও জামাইকা। তবে তাঁরাই প্রথম নন। এর আগে একই গির্জায় জলমগ্ন অবস্থায় বিয়ে করেছিলেন আরও এক দম্পতি। ২০১৮ সালেও ফিলিপাইনের বুলাকান প্রদেশে প্লাবিত গির্জায় বিয়ে হয়েছে। এই ঘটনাগুলি দুটি চিত্রের দিকে নির্দেশ করে। এক তো, ভালবাসাকে হারাতে পারবে এমন সাধ্য প্রাকৃতিক দুর্যোগের নেই। দ্বিতীয়ত, প্রতি বছর বর্ষায় ফিলিপাইনের দীর্ঘকালীন বন্যা সংকটের প্রতিচ্ছবি।

বারাসোয়াইন গির্জার ঐতিহাসিক গুরুত্ব প্রচুর। ফলে এখানে সারা বছরই বিয়ের অনুষ্ঠান হয়। দুঃখের বিষয় এর চারপাশের নিকাশী ব্যবস্থা অত্যন্ত খারাপ। ম্যানিলা ও আশপাশের এলাকায় জল নিষ্কাশন ব্যবস্থা এতটাই দুর্বল, বৃষ্টি হলে বন্যা অবধারিত। বিয়ের কয়েক ঘণ্টা পর ওই গির্জাতেই অনুষ্ঠিত হয় এক অন্ত্যেষ্টিক্রিয়া। বাধ্য হয়ে জলের মধ্যেই ফেলে রাখতে হয় কফিন। মৃতের প্রিয়জনদের জন্য এই দৃশ্য কতখানি মর্মান্তিক তা বলে দিতে হয় না। ফিলিপাইনে প্রতিবছরই অন্তত ১০টি সাইক্লোন হয়। প্রচুর মানুষ গৃহহীন হয়ে পড়েন।

বিশেষজ্ঞদের মতে ম্যানিলার নালার নকশা ও অবকাঠামো বহু প্রাচীন। একশো বছরের পুরনো পরিকল্পনায় কি আর বর্তমান নগরব্যবস্থা চলে! ফিলিপাইন সরকার বিশ্বব্যাঙ্কের সহায়তায় একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। সেসব ঠিক মতো বাস্তবায়িত হলে পরিস্থিতি হয়তো একদিন বদলাবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল