জেলে থেকে ভোট দিলেন ইমরান, বাদ পড়লেন স্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ শুধু হয়েছে পাকিস্তানের নির্বাচন। আর এই নির্বাচনে জেল থেকেই ভোট দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পোস্টাল ব্যালটের মাধ্যমে তিনি ভোট দেন। ইমরান ছাড়াও জেলে থেকে নির্বাচনে ভোট দিতে পেরেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহি, আওয়ামী মুসলিম লীগের প্রধান শেখ রশিদ ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।  তবে এই নির্বাচনে ভোট দিতে পারলেন না ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।

জানা গিয়েছে, পাকিস্তানের নির্বাচনে আদিয়ালা কারাগারের ১০০ জনেরও কম বন্দী ভোট দিতে পেরেছেন। যা কারাগারের ৭,০০০ বন্দির মধ্যে মাত্র এক শতাংশ। সূত্রের খবর, জেল প্রশাসন কেবলমাত্র সেই বন্দিদেরই ভোট দেওয়ার অনুমতি দিয়েছিল যাদের বৈধ কম্পিউটারাইজড জাতীয় পরিচয়পত্র (CNICs) আছে।

উল্লেখ্য, সরকারি গোপন তথ্য পাচার  পর  তোশাখানা মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা  ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দিল আদালত। শুধু ইমরানই নয় ১৪ বছরের জন্য কারাদণ্ড হল স্ত্রী বুশরা বিবির। অন্যদিকে ৩০ শে জানুয়ারি বুধবার সরকারি গোপন তথ্য পাচার  মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে পাক আদালত। এই আবহেই ইমরানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নির্বাচনী প্রতীক হারিয়েছে। তাই চাপে পড়েছে পিটিআই।

প্রসঙ্গত, নির্বাচনের মাধ্যমে বিশ্বের পঞ্চম জনবহুল দেশ এবং চারটি প্রদেশ- পাঞ্জাব, সিং, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া নিয়ে পরবর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে।পাকিস্তানে ২৪ কোটি ১০ লাখ জনসংখ্যার মধ্যে ১৮ বছরের বেশি বয়সী ১২ কোটি ৮০ লাখ মানুষ এদিন ভোটদানে অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার সারাদেশে ভোটগ্রহণের জন্য ৯০ হাজার ৫৮২টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এদিন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ পর্ব ।

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব