আলোর গতিতে চলবে ইন্টারনেট! ১ সেকেন্ডে ডাউনলোড হবে পুরো নেটফ্লিক্স

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: জাপান আবারও প্রযুক্তির দুনিয়ায় ইতিহাস গড়ল। এবার তারা এমন এক কৃতিত্ব অর্জন করেছে যা শুনলে চোখ কপালে উঠবে। Japan-এর ন্যাশানাল ইন্সটিটিউট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (NICT) এবং সুমিতোমো ইলেকট্রিক-এর গবেষকরা মিলে তৈরি করে ফেলেছে বিশ্বের দ্রুততম ইন্টারনেট এবং সেটা কোনও স্বপ্ন নয়।  গতি পৌঁছেছে 1.02 Petabit per second (Pbps)! ভাবুন তো, Netflix-এর গোটা লাইব্রেরি আপনি মাত্র এক সেকেন্ডে ডাউনলোড করতে পারবেন!

কতটা দ্রুত এই গতি?

1.02 Pbps মানে 10,20,000 Gbps। ভারতের যেখানে গড় ইন্টারনেট গতি মাত্র 63.55 Mbps, সেখানে এটি প্রায় 1.6 কোটি গুণ বেশি দ্রুত! এমনকি America-র গড় গতি 290 Mbps থেকেও প্রায় 35 লক্ষ গুণ বেশি। এর মানে হল, আপনি যদি চান, Steam-এর পুরো গেম লাইব্রেরি (যার সাইজ প্রায় 1.2 Petabyte) আপনি মাত্র 10 সেকেন্ডে ডাউনলোড করতে পারেন। এমনকি, বিশাল 100 GB-র Call of Duty: Warzone-এর মতো গেম এক পলকেই ডাউনলোড হয়ে যাবে!

এই অসম্ভবকে সম্ভব করল কীভাবে?

জাপানের বিজ্ঞানীরা এই দুর্ধর্ষ সাফল্য পেয়েছেন একটি বিশেষ 19-core fiber optic cable ব্যবহার করে। সাধারণভাবে একটি ফাইবার কেবলে একটি মাত্র কোর থাকে, কিন্তু এই নতুন কেবলে রয়েছে ১৯টি কোর, যা একসাথে বহু ডেটা স্ট্রিম পাঠাতে পারে। তার ওপর, তারা ৫০টিরও বেশি আলোর তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করেছেন, যার ফলে ডেটা স্থানান্তরের ক্ষমতা বেড়ে গেছে বহু গুণ। চমকে দেওয়ার মতো ব্যাপার হল, তারা এই গতি 1,808 কিলোমিটার দূরত্বেও ধরে রাখতে পেরেছেন — যা প্রায় London থেকে Rome যাওয়ার দূরত্ব!

সবচেয়ে দারুণ দিক হল, এই প্রযুক্তি বর্তমান fiber optic network-এর সাথেও সামঞ্জস্যপূর্ণ — মানে ভবিষ্যতে আমাদের ঘরেও পৌঁছাতে পারে এই দুর্দান্ত গতি।

এর ভবিষ্যৎ কী?

এই গতি শুধু ইন্টারনেট ব্রাউজিং নয়, বরং ভবিষ্যতের অনেক জটিল প্রযুক্তিকে সহজ করে তুলতে পারে — যেমন:

  • ক্লাউড কম্পিউটিং
  • কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)
  • স্ব-চালিত গাড়ি
  • রিয়েল-টাইম ভাষা অনুবাদ

এই ইন্টারনেট স্পিড দিয়ে একইসাথে কোটি কোটি 8K Video স্ট্রিমিং সম্ভব! অথবা বিশ্বের নানা প্রান্তে থাকা Data Center-গুলিকে এমনভাবে যুক্ত করা সম্ভব যেন তারা একই নেটওয়ার্কে কাজ করছে। এছাড়াও, 6G Network, কিংবা Undersea Cable Communication-এর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

তাহলে আমরা কবে পাব এই গতি?

দুঃখের বিষয়, এই প্রযুক্তি এখনই আপনার ঘরে আসছে না। এখনও গবেষণা চলছে Signal Processing এবং Amplification Efficiency উন্নত করার ওপর। তাই বাণিজ্যিকভাবে ব্যবহার করতে কিছু বছর সময় লাগবে। কিন্তু এই গবেষণা প্রমাণ করে দিয়েছে, আমাদের বর্তমান fiber optic নেটওয়ার্কের মাধ্যমেও অনেক বেশি গতি অর্জন সম্ভব।

জাপানের ধারাবাহিক প্রযুক্তিগত সাফল্য

এর আগেও Japan ২০২৪ সালে 402 Tbps স্পিড অর্জন করে বিশ্বরেকর্ড করেছিল। এবার তারা নিজেদের সেই রেকর্ড ভেঙে 1.02 Pbps-এ পৌঁছে গেল! এটা জাপানের উদ্ভাবনী শক্তি এবং প্রযুক্তিগত আধিপত্যেরই প্রমাণ।

জাপানের এই নতুন রেকর্ড শুধু একটা সংখ্যা নয়, বরং ভবিষ্যতের ডিজিটাল দুনিয়ার দরজা খুলে দেওয়া এক দৃষ্টান্ত।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল