প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের নিরাপত্তায় গাফিলতি, ইস্তফা জাপানের পুলিশ প্রধানের

গত ৮ জুলাই নারা শহরে নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের (Shinzo Abe) নিরাপত্তার ক্ষেত্রে গাফিলতির দায় নিজের কাঁধে নিয়ে ইস্তফা দিচ্ছেন জাপানের পুলিশ প্রধান (Japan national police chief) ইতারু নাকামুরা (Itaru Nakamura)। আজ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘শিনজো আবের (Shinzo Abe) মৃত্যুর ঘটনায় নিরাপত্তার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করছি।’

গত ৮ জুলাই নারা শহরে নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe)। ভাষণ চলাকালীন আচমকাই তাঁকে লক্ষ্য করে পিছন থেকে গুলি ছোড়ে সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর প্রাক্তন সদস্য তেতসুয়া ইয়ামাগামি (Tetsuya Yamagami)। বুলেটের আঘাতে লুটিয়ে পড়েন আবে। ছোড়া বুলেট প্রাক্তন প্রধানমন্ত্রীর হৃদযন্ত্র এফোঁড়-ওফোঁড়। গুলিবিদ্ধ হওয়ার পরেই আবেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে কয়েক ঘন্টা বাদে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন তিনি। জনপ্রিয় নেতার মৃত্যুর খবরে হতচকিত হয়ে পড়ে গোটা বিশ্ব।

শিনজো আবের (Shinzo Abe) হত্যাকাণ্ডের পিছনে পুলিশি নিরাপত্তার কোনও ত্রুটি ছিল কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে জাপান সরকার। ওই তদন্ত কমিটির রিপোর্টে জানানো হয়, প্রাক্তন প্রধানমন্ত্রীর (Shinzo Abe) নিরাপত্তায় গাফিলতি ছিল। আর সেই কারণেই আবের কাছাকাছি পৌঁছতে পেরেছিলেন ঘাতক ইয়ামাগামি। তদন্ত কমিটির রিপোর্টের পরেই পুলিশ প্রধানের পদত্যাগের দাবিতে সরব হন আবের (Shinzo Abe) দলের সমর্থকরা। এদিন এক সাংবাদিক সম্মেলনে জাপানের পুলিশ প্রধান ইতারু নাকামুরা (Itaru Nakamura) বলেন, ‘আবের নিরাপত্তায় গাফিলতি ছিল। সেই গাফিলতির দায় নিজের কাঁধে নিয়ে ইস্তফা দিচ্ছি। পুরো নিরাপত্তা ঢেলে সাজাতে হবে। নতুন প্রধান সেই কাজ করবেন।’

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি