চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, জানালেন সন্তানের নাম

Share:

আন্তর্জাতিক ডেস্ক:   চতুর্থ সন্তানের বাবা-মা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তাঁর স্ত্রী উষা ভ্যান্স। এই সুখবর নিজেই দিয়েছেন ভ্যান্স। সেই সঙ্গেই জানিয়েছেন তাঁদের সন্তানের নামও। উষা ভ্যান্স পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছন বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। 

মেরিল্যান্ডের বেথেসডায় অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে সন্তানের জন্ম দিয়েছেন ঊষা। এক্স হ্যান্ডেলে সুখবর দিয়ে ভ্যান্স লিখেছেন, ‘উষা এবং আমাদের সন্তান সুস্থ ও ভালো আছে এবং আমাদের সন্তানরা তাদের ছোট ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত।’ জেডি ভ্যান্স এবং তাঁর স্ত্রী উষা ভ্যান্স তাঁদের চতুর্থ সন্তানের নাম রেখেছেন নীল ভ্যান্স।

এই দম্পতির তিন সন্তান রয়েছে।  ছেলে ইওয়ানের জন্ম হয়েছিল ২০১৭ সালে, বিবেকের জন্ম হয়েছিল ২০২০ সালে এবং মেয়ে মিরাবেলের জন্ম হয় ২০২১ সালে। ওহাইওর বাসিন্দা জেডি ভ্যান্সের সঙ্গে ইয়েল ল স্কুলে পড়ার সময় ভারতীয় বংশদ্ভুত উষার পরিচয় হয়। ২০১৪ সালে হিন্দু ও খ্রিস্টান রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ভ্যান্স প্রায়ই তাঁর ভারতীয় বংশোদ্ভূত শ্বশুরবাড়ির লোকজনের প্রশংসা করেন। বলেন, ‘আমি ভারত থেকে আসা ব্যক্তিদের কন্যাকে বিয়ে করেছি। আমি আমার শ্বশুরবাড়ির লোকজনকে ভালোবাসি, তাঁরা চমৎকার মানুষ এবং  আমেরিকার উন্নয়নে তাঁদের বিরাট অবদান রয়েছে।’ 

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের