আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন হিলারি-মেসি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হাতে আর সময় নেই। আমেরিকার কুর্সি থেকে এবার বিদায় নিতে হবে বাইডেনকে। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেসিডেন্ট পদে দায়িত্বের মেয়াদ আর মাত্র ১৫ দিন বাকি। মেয়াদের শেষ দিকে এসে বাইডেন ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ পুরস্কার তুলে দিচ্ছেন মেধাবীদের। এবার আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন মেসি।ক্রীড়া জগত থেকে পুরস্কৃতদের তালিকায় নাম আসে ফুটবল তারকা লিওনেল মেসির। যদিও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

স্থানীয় সময় শনিবার(৪ জানুয়ারি)হোয়াইট হাউজে এক জমকালো অনুষ্ঠানে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম তুলে দেন জো বাইডেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, মানবাধিকার, বিনোদন, বিজ্ঞান এবং ক্রীড়া জগতের খ্যাতিমান ব্যক্তিত্বরা। বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য হিলারি ক্লিনটন, জর্জ সরোস, ড্যানজেল ওয়াশিংটন, লিওনেল মেসিসহ ১৯ জন বিখ্যাত ব্যক্তিকে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

এই অনুষ্ঠানে আরও পুরস্কৃত হন অভিনেতা-পরিচালক ডেনজেল ওয়াশিংটন। বিনোদন জগতে তার দীর্ঘ কেরিয়ারে অসাধারণ দক্ষতা প্রমাণ করেছেন তিনি। এছাড়া, আইরিশ ব্যান্ড ইউটু’র প্রধান গায়ক বোনোও এই পুরস্কারে ভূষিত হন। এছাড়াও এই তালিকায় আরও স্থান পান বিজ্ঞান, মানবাধিকার এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখা বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব।

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই রণক্ষেত্র! পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে জখম পুলিশকর্মী

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন