‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: বাড়ির উঠোনে আপন মনেই বাসনপত্র মাজছিলেন দীপিকা (পরিবর্তিত নাম)। ঠিক তখনই চোখে পড়ল পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে কাদামাটির গোলা। আশেপাশের সব কিছুকে চোখের নিমিষে ধ্বংস করে এগিয়ে আসছে। যেন মনে হচ্ছে সব কিছু গিলে খাবে। বাসন মাজা ছেড়ে বাড়ির ভিতরে ঢুকে পরিবারের সব সদস্যকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন বাড়ির ছাদে। আর ওই সিদ্ধান্তই দীপিকা-সহ তাঁর পরিবারের সব সদস্যের প্রাণ বাঁচিয়ে দিয়েছিল। হড়পা বানের ধ্বংসাত্মক রূপ কাটার কয়েক ঘন্টা বাদেও ধাতস্থ হতে পারেননি। ভয়াবহতার বর্ণণা দিতে গিয়ে বার বার কেঁপে উঠেছিল গলা। বললেন, ‘আমি আমার পরিবারের সদস্যদের খবর দিতে পেরেছিলাম এবং আমরা সবাই মিলে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছিলাম।’ ত্রিশূলী নদীর প্রবল স্রোত সঙ্গে প্রচুর কাদায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দীপিকার বাড়ির একতলা। প্রাণ বাঁচাতে পারলেও শুধু পরনের কাপড়টুকু ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি পরিবারের সদস্যরা। সব কিছুই কয়েক ফুট কাদার নিচে চাপা পড়ে গিয়েছে।

বুধবার (২৬ অগস্ট) সকাল নয়টা নাগাদ তিব্বতের  পাহাড়ি ঢাল থেকে নেমে আসা জল আর কাদায় ভোতেকোশি নদীর দুই কূল ছাপিয়ে জনবসতিতে ঢুকে পড়ে। চোখের নিমিষে ভেসে যায় একাধিক গ্রাম। ঘরবাড়ি-মন্দির সব ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। রাস্তাঘাট, সেতু আর জলবিদ্যুৎ প্রকল্পের কাঠামো ভাসিয়ে নিয়েছে সব কিছু। প্রতিবেদন প্রকাশের সময়ে ৫৫ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ রয়েছেন ৪০০-র বেশি পর্যটক। কৈলাস-মানস সরোবর দর্শনে যাওয়া ১৩৩ ভারতীয় পর্যটকের কোনও খোঁজ নেই।

কথায়-কথায় দীপিকা (পরিবর্তিত নাম) জানালেন, ‘জলে এক ফোঁটা খাবার জল নেই। ঘরের এক কোণে রাখা জলের কলসি ভেসে কোথায় গিয়েছে জানি না।’ দীপিকার বাড়ির উঠোন জুড়ে কাদার স্তূপ। বাড়ির ছাদ থেকে তাকালে আশেপাশে কাদার এক ধূসর সমুদ্র চোখে পড়ছে। দূরের পানে তাকালে চোখে পড়ছে কোনও মন্দিরের চূড়া বা দোতলা বাড়ির অংশবিশেষ।

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?