নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী  হিসাবে ঘোষণা কমলার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। আর সেই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির   পদপ্রার্থী  হিসাবে সই করলেন কমলা হ্যারিস। শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের  প্রার্থী তালিকায় তিনি সই করেন। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।

তিনি লেখেন,’ ২৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী তালিকায় সই করেছি। আগামী ৫ নভেম্বর রয়েছে নির্বাচন। আর এই নির্বাচনে ভোট আদায় করতে কঠোরভাবে পরিশ্রম করব।‘ অন্যদিকে, শুক্রবারই কমলার পাশে দাঁড়িয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর স্ত্রী। তারা জানিয়ে দিয়েছিলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন করা হবে।‘ এরপরেই শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী তালিকায় সই করলেন কমলা হ্যারিস।

উল্লেখ্য, মার্কিন ইতিহাসে প্রথম অশ্বেতাঙ্গ হিসাবে প্রেসিডেন্ট হয়েছিলেন বারাক ওবামা। কিন্তু এখনও পর্যন্ত বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের শীর্ষ পদে কোনও অশ্বেতাঙ্গ মহিলা বসেননি। এই আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে নামছেন কমলা হ্যারিস। তাঁর বিপক্ষে রয়েছে রিপাবলিকান প্রার্থী তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই লড়াইয়ে যদি যদি জিততে পারেন, তাহলে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন প্রেসিডেন্ট হবেন কমলা। 

একঘেয়ে ঝোল ছেড়ে এবার পাতে পড়ুক রুই পোস্ত, রইল সহজ রেসিপি

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে মঙ্গল সন্ধ্যা থেকেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

গভীর রাতে তন্ত্রমতে হয় পুজো, শান্তিপুরে ‘বোম্বাট’ কালীর মাহাত্ম্য জেনে অবাক হবেন

‘সত্যম শিবম সুন্দরম’, SIR নিয়ে সুপ্রিম শুনানির পূর্বে ইঙ্গিতপূর্ণ পোস্ট রাহুলের

বড়ি দিয়ে সিম কুমড়োর চচ্চড়ি, গরম ভাতের সঙ্গে জমে যাবে

বাড়ি লিখে দিতেই মায়ের মাথার ছাদ কেড়ে নিল স্বার্থপর মেয়ে, সাহায্য করল না ছেলেরাও

চিংড়ি খেতে ভালবাসেন? রান্নার সময় ৬টি মারাত্মক ভুল করছেন না তো!

‘মানুষের বিশ্বাস ফেরাতে পুলিশকে কঠিন পদক্ষেপ করতে হবে’, গাইঘাটা কাণ্ডে বার্তা দিলীপের

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

স্থলে প্রবেশের আগেই অন্ধ্রপ্রদেশে তাণ্ডব শুরু ঘূর্ণিঝড় অর্ণবের, পাঁচ জেলায় লাল সতর্কতা জারি

দু’মাসের মধ্যেই তারাপীঠের হোটেলে ফের অগ্নিকাণ্ড, ভোররাতে তুমুল আতঙ্ক

সবরমতী সেন্ট্রাল জেলের বিশেষ ব্লকে সরানো হলো গ্যাংস্টার লরেন্সকে, কেন এই সিদ্ধান্ত?