সবরমতী সেন্ট্রাল জেলের বিশেষ ব্লকে সরানো হলো গ্যাংস্টার লরেন্সকে, কেন এই সিদ্ধান্ত?

Share:

নিজস্ব প্রতিনিধি: টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় নাম জড়িয়েছে বিষ্ণোই গ্যাংয়ের। সেই নিয়ে তদন্তের মাঝেই নতুন করে চর্চায় উঠে এসেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। গুজরাতের সাবরমতী জেলের বিশেষ উচ্চ নিরাপত্তাবেষ্টিত ‘দো সো খোলি’ ব্লকে লরেন্সকে সরানো হয়েছে বলে জানা গিয়েছে। জেল সূত্রে খবর, লরেন্স যাতে কোনও ভাবেই অন্য বন্দিদের সঙ্গে যোগাযোগ রেখে দুষ্কর্মের কোনও ছক কষতে না পারে,  সেই কারণে  এই পদক্ষেপ।  আগে সবরমতী জেলের ‘দশ খোলি’ নামের একটি উচ্চ নিরাপত্তাবেষ্টিত সেলে রাখা হয়েছিল লরেন্স বিষ্ণোইকে। সেখান থেকে তাকে আরও কড়া নিরাপত্তায় মোড়া ‘দো সো খোলি’ বা ‘ব্লক ২০০’-তে সরানো হয়েছে । 

কী এই ‘ব্লক ২০০’?

সবরমতী জেলের ‘ব্লক ২০০’ একটি বিশেষ উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকা। এখানে সন্ত্রাসবাদ এবং অন্যান্য গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত প্রায় ২০০ জন বন্দিকে রাখা হয়েছে। ২০০৮ সালের আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত বন্দিরাও এই ব্লকে রয়েছেন বলে জানা গিয়েছে।  বন্দিদের মধ্যে একে অপরের সঙ্গে যোগাযোগ ও এক সেল থেকে অন্য সেলে যাতায়াত নিয়ন্ত্রণ করতে এই ব্লককে চারটি পৃথক অংশে ভাগ করা হয়েছে। প্রতিটি অংশে প্রায় ৫০ জন বন্দি থাকতে পারেন। লরেন্সের সেলের আয়তন প্রায় ৭.৫ ফুট বাই ১১ ফুট বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তিনি সর্বদা নজরদারিতে রয়েছেন। আদালতের শুনানিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেওয়া এবং আইনজীবীর সঙ্গে আইনি বিষয়ে আলোচনা করাই বাইরের দুনিয়ার সঙ্গে তার যোগাযোগের প্রধান মাধ্যম বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন: বেহুঁশ কিশোরীর উপর পাশবিক অত্যাচার! গাইঘাটায় এনকাউন্টারের আগে চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃতের

উল্লেখ্য, বিভিন্ন সময়ে জেলে থাকাকালীন লরেন্সের বিরুদ্ধে তোলাবাজির হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির সঙ্গে তার যোগাযোগের বিষয়টিও চর্চায় এসেছিল। লরেন্স জেলে বন্দি থাকলেও তার গ্যাংয়ের কার্যকলাপ নিয়ে তদন্তকারী সংস্থাগুলির মধ্যে উদ্বেগ রয়েছে।  

বাঁকুড়া থেকে এক বাসেই সোজা উত্তরবঙ্গ, দীপাবলীতে দারুণ উপহার SBSTC’র

দু’মাসের মধ্যেই তারাপীঠের হোটেলে ফের অগ্নিকাণ্ড, ভোররাতে তুমুল আতঙ্ক

ঘূর্ণিঝড় অর্ণবের জের, ওড়িশাগামী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

গুরুদ্বার থেকে বেরোতেই এলোপাথাড়ি গুলি, পঞ্জাবে খুন আপ সরপঞ্চের ছেলে

বেহুঁশ কিশোরীর উপর পাশবিক অত্যাচার! গাইঘাটায় এনকাউন্টারের আগে চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃতের

ইছামতীর চর থেকে অবৈধভাবে সাদা বালি তোলার অভিযোগে আটক ৬, বাজেয়াপ্ত দশটি নৌকো

রাতভর অভিযানে সাফল্য! ভোরে পাণ্ডবেশ্বরের খনি থেকে উদ্ধার ১২ শ্রমিক

সাপের ছোবল খেয়ে সেই সরীসৃপকে নিয়েই হাসপাতালে হাজির যুবক! হইচই কাণ্ড হাসপাতালে

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

সবরমতী সেন্ট্রাল জেলের বিশেষ ব্লকে সরানো হলো গ্যাংস্টার লরেন্সকে, কেন এই সিদ্ধান্ত?

পুলিশকর্মীর উপর হামলা চালিয়ে জেল থেকে উধাও ১৭ বন্দি, গ্রেফতার ৪

এমবাপে-মেসি-ইয়ামালকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন