বাড়ি লিখে দিতেই মায়ের মাথার ছাদ কেড়ে নিল স্বার্থপর মেয়ে, সাহায্য করল না ছেলেরাও

Share:

নিজস্ব প্রতিনিধি: অবিবাহিত মেয়ের মুখে হাসি ফোটাতে ও তার ভবিষ্যৎ নিশ্চিত করতে নিজের কথা ভাবেননি মা। কোনও কিছু না ভেবেই নিজের মাথার ছাদটুকুও লিখে দিয়েছিলেন বৃদ্ধা। ভেবেছিলেন, যে মেয়েকে এত যত্নে বড় করেছেন, জীবনের শেষ বয়সে সেই মেয়েই আগলে রাখবে তাঁকে। কিন্তু সেই বিশ্বাসের এমন পরিণতি হবে, তা কখনও কল্পনাও করেননি। অভিযোগ, বাড়ির মালিকানা হাতে পেয়েই মাকে ঘরছাড়া করেন মেয়ে। অসহায় মা এরপর ছেলেদের কাছে আশ্রয় চেয়েও পাননি সাহায্য। যে সন্তানদের জন্য সারাজীবন উজাড় করে দিলেন নিজের সবটুকু, শেষ বয়সে তাঁদের কাছেই কি তবে বোঝা হয়ে গেলেন তিনি? এই খবর সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। 

জানা গিয়েছে চাঞ্চল্যকর ঘটনাটি সংযুক্ত আরব আমিরশাহির। অনেকেই বলছেন এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সম্পত্তির কাছে কখনও কখনও হার মানতে পারে রক্তের সম্পর্কও। শারজাহের ওই মহিলার একাধিক সন্তান রয়েছেন। তাঁদের প্রত্যেকেরই বিয়ে হয়ে গিয়েছে এবং তাঁরা নিজেদের পরিবার নিয়ে আলাদা থাকেন। অন্যদিকে, তাঁর ছোট মেয়ে ছিল অবিবাহিত। মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন মা। যাতে আগামী দিনে মেয়েকে থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়তে না হয়, সেই ভাবনা থেকেই নিজের বাড়ির সম্পূর্ণ আইনি মালিকানা মেয়ের নামে করে দেন তিনি। মায়ের উদ্দেশ্য ছিল, মেয়ের মাথার উপর যেন সবসময় একটি নিরাপদ ছাদ থাকে। কিন্তু যে সিদ্ধান্ত তিনি মেয়ের সুরক্ষার কথা ভেবে নিয়েছিলেন, শেষ পর্যন্ত সেটাই তাঁর নিজের জীবনে বিপর্যয় ডেকে আনে। 

আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে তাণ্ডব শুরু অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণবের, পাঁচ জেলায় লাল সতর্কতা জারি

 অভিযোগ উঠেছে, বাড়ির মালিকানা হাতে আসার পর মেয়েই মাকে সেই বাড়ি থেকে বের করে দেন।   নিজের সম্পত্তি মেয়ের হাতে তুলে দিয়ে কার্যত আশ্রয়হীন হয়ে পড়েন ওই মহিলা। এরপর বাধ্য হয়ে ছেলেদের কাছে সাহায্য চান তিনি। তাঁর আশা ছিল, ছেলেরা বিষয়টিতে হস্তক্ষেপ করবেন এবং বোনের সঙ্গে কথা বলে মায়ের থাকার ব্যবস্থা করবেন। কিন্তু সেখানেও হতাশ হতে হয় তাঁকে। ছেলেরা মাকে জানান, বাড়ি মেয়ের নামে করে দেওয়ার সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছিলেন। তাই সেই সিদ্ধান্তের পরিণতিও তাঁকেই ভোগ করতে হবে। ছেলেদের কাছ থেকেও সাহায্য না পেয়ে আরও অসহায় হয়ে পড়েন ওই মহিলা। এই ঘটনা সামনে আসার পর সম্পত্তি, পারিবারিক দায়িত্ব এবং বৃদ্ধ বয়সে বাবা-মায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

‘অদ্ভুত স্বাদ, না খেলে বোঝা অসম্ভব’, ডাবের জল দিয়ে চা বানিয়ে তাক লাগালেন কাটোয়ার সুকান্ত

মুখে গোলাপ, হাতে বন্দুক, মঙ্গল সকালেই নতুন লুকে ধরা দিলেন শাহরুখ

অল্প উপকরণেই জমে যাবে ভোজ! বানিয়ে ফেলুন চিংড়ি বাটি চচ্চড়ি

বন্ধুর সাফল্যে গর্বিত বিরাট, কী লিখলেন ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেনকে?

সরশুনা কাণ্ডে ধৃতদের খালি গায়ে প্যারেড করাল পুলিশ

ইজরায়েলে ১০ দিন ধরে নিখোঁজ কর্ণাটকের যুবক, সাহায্য চেয়ে দূতাবাসে দ্বারস্থ পরিবার

একঘেয়ে ঝোল ছেড়ে এবার পাতে পড়ুক রুই পোস্ত, রইল সহজ রেসিপি

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে মঙ্গল সন্ধ্যা থেকেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

‘সত্যম শিবম সুন্দরম’, SIR নিয়ে সুপ্রিম শুনানির পূর্বে ইঙ্গিতপূর্ণ পোস্ট রাহুলের

‘মানুষের বিশ্বাস ফেরাতে পুলিশকে কঠিন পদক্ষেপ করতে হবে’, গাইঘাটা কাণ্ডে বার্তা দিলীপের

স্থলে প্রবেশের আগেই অন্ধ্রপ্রদেশে তাণ্ডব শুরু ঘূর্ণিঝড় অর্ণবের, পাঁচ জেলায় লাল সতর্কতা জারি