নাম না করে ট্রাম্পকে পরোক্ষভাবে ‘কাপুরুষ’ বলে কটাক্ষ কমলা’র

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। হাতে আর ২ টো মাস বাকি আছে। এরমধ্যেই প্রচার পর্ব শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এর আগে কমলাকে নিয়ে কটাক্ষ করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার পাল্টা জবাব দিলেন দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট তথা ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস।

রবিবার(১৮ আগস্ট) কমলা হ্যারিস পরোক্ষভাবে ট্রাম্পের সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, আসন্ন ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী একজন ‘কাপুরুষ’। বিরোধীদের ছোট করাটাই তাঁর রাজনীতির কেন্দ্রবিন্দু।তবে তিনি সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ করেননি।তিনি এই প্রসঙ্গে জানান, ‘যে মানুষ অন্য মানুষকে হেয় করে, ছোট করতে চান, তিনি কাপুরুষ।’

এর আগে ট্রাম্প নিজেও গত শনিবার পেনসিলভানিয়ার পূর্বাঞ্চলে সমাবেশে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি কমলা হ্যারিসকে ‘উগ্রপন্থী’ ও ‘উন্মাদ’ বলে উল্লেখ করেছিলেন। এর পরে পরেই ‘কাপুরুষ’ বলে পাল্টা জবাব দিলেন কমলা। যদিও তিনি কোন নাম ব্যবহার করেন নি। তবে এই মন্তব্য যে কার উদ্দেশ্যে করা হয়েছে তা বুঝতে বাকি থাকে নি আমজনতার।

যুক্তরাষ্ট্রের আসন্ন নভেম্বরের নির্বাচনে জিতলে কৃষ্ণাঙ্গ এবং এশীয় ঐতিহ্যের কমলা হ্যারিস হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।অন্যদিকে গতবারের প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন কমলা। কমলা জানিয়েছেন, সেদিন যে বক্তব্য দেবেন, তার অনেকটাই ইতিমধ্যে লিখে ফেলেছেন তিনি। অন্যদিকে ট্রাম্প এর আগে জানিয়েছেন, কমলাকে হারানোটা ৮১ বছর বয়সী বাইডেনের চেয়ে অনেক সহজ হবে। তবে মানুষ ভোটবক্সে কী জবাব দেয় তা এখন দেখার বিষয়। আসন্ন নির্বাচনেই তা দেখা যাবে।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের