কে হবে কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক  : সামনেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। হাতে আর কিছু সময়। আগামী নভেম্বরেই মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া। ইতিমধ্যেই কমলা হ্যারিস তাঁর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাকে বেছে নেবেন তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। কবে আসবে সেই সময়। কার নাম ঘোষণা করবেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তবে বিষয়টা আগেই জানানো হয়েছিল যে, কমলা হ্যারিস আগামী সোমবারের মধ্যে তাঁর রানিং মেট বেছে নেবার সম্ভাবনা রয়েছে। অবশেষে দিন চলেই এল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ সোমবার ৫ আগস্ট এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস তাঁর ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম ঘোষণা করতে চলেছেন। যেকোন মূহূর্তে যেকোনো সময় সামনে আসতে পারে কমলার রানিং মেটের নাম।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে,পরদিন মঙ্গলবার পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় নিজের মনোনীত ভাইস প্রেসিডেন্টকে নিয়ে কমলার প্রথম সমাবেশ করার কথা রয়েছে।

এক পোস্টে কমলা জানিয়েছেন, ‘এই মুহূর্তে দেশের জন্য দুটি বিকল্প লক্ষ্য বেছে নেওয়ার সময় এসেছে। যেখানে একটি ভবিষ্যতের কথা বলে, অন্যটি অতীতের। এক্ষেত্রে তাঁদের প্রচারের লক্ষ্য হলো দেশপ্রেমে উদ্বুদ্ধ করে মানুষকে এক করা।’

কমলা হ্যারিস বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। পরবর্তী নির্বাচনে প্রার্থিতা থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর কমলার নাম সামনে চলে আসে। ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হতে ইতিমধ্যে তিনি প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পেয়েছেন। যদিও প্রতিপক্ষ ট্রাম্প ও জনপ্রিয়তায় পিছিয়ে নেই। এর আগে ট্রাম্পের জাতি নিয়ে কমলাকে কটাক্ষ করাতে সমালোচনার শিকার হয়েছিলেন ট্রাম্প। সেইদিক থেকে কমলার জনপ্রিয়তা বেশ এগিয়ে রয়েছে। কার হাতে পড়বে দেশের দায়ভার তা ভোটবক্সে জবাব দেবে মার্কিনরা। আগামী নভেম্বরেই এর উত্তর মিলবে।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ