দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাইডেনের জায়গায় আমেরিকার অস্থায়ী রাষ্ট্রপতি হলেন কমলা হ্যারিস

নিজস্ব প্রতিনিধি: ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। নির্বাচিত হিসেবে না হলেও ক্ষমতার বিচারে আপাতত আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কমলা হ্যারিস। শুক্রবার হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হবেন। তাঁর এন্ডোস্কোপি হবে ও সেই কারণেই অ্যানেস্থেশিয়া দেওয়া হবে। আপাতত কিছুদিন হাসপাতালেই থাকবেন জো বাইডেন। ততদিন সেই দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রপতির কাজ সামলাবেন কমলা হ্যারিস। যেহেতু তিনি উপ-রাষ্ট্রপতি তাই ক্ষমতা বলে সেই দায়িত্ব পালন করবেন কমলা হ্যারিস।

এটাও একধরনের ইতিহাস বলাই যায়। এই বিষয়ে হোয়াইট হাউসের সংবাদ সচিব জেন সাকি জানিয়েছেন, ‘কিছুদিনের জন্য আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন তাঁর ক্ষমতা ছাড়বেন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের উপর। আপাতত কিছুদিনের জন্য বাইডের জায়গায় দায়িত্ব পালন করবেন কমলা হ্যারিস।’ ৫৭ বছর বয়সী এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা নির্বাচনে হারলেও বাইডেনের ক্ষমতায় আপাতত আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ পদে রয়েছেন। এর আগে একই ভাবে আমেরিকার রাষ্ট্রপতি থাকাকালীন জর্জ ওয়াশিংটন বুশ ক্ষমতার হস্তান্তর করেছিলেন ২০০২ ও ২০০৭ সালে।

আমেরিকার সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি হিসেবে ২০২০ জানুয়ারিতে ক্ষমতায় এসেছেন জো বাইডেন। প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকার সর্বোচ্চ কুর্শিতে বাইডেন। শেষ হয়েছে ট্রাম্পের রাজত্ব।

Published by:

Share Link:

More Releted News:

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ