ইরানে হামলার বদলা নিতে করাচিতে মার্কিন দূতাবাসে তাণ্ডব -অগ্নিসংযোগ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’-তে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও একাধিক শীর্ষ সামরিক কমান্ডারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তানের করাচিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর প্রকাশের কিছুক্ষণের মধ্যেই শত শত মানুষ রাস্তায় নেমে আসে এবং মার্কিন কনস্যুলেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি দ্রুত সহিংস রূপ নেয় বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ক্ষুব্ধ জনতা কনস্যুলেটের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। বিক্ষোভকারীরা পাথর ছোঁড়াছুঁড়ি করে, টায়ারে আগুন ধরায় এবং আশপাশের এলাকায় অগ্নিসংযোগ করে। “আমেরিকা ধ্বংস হোক”, “ইসরায়েল ধ্বংস হোক” ও “ইরান দীর্ঘজীবী হোক”-এই স্লোগানে গোটা এলাকা গমগম করতে থাকে। হঠাৎ এত বড় আকারে বিক্ষোভ শুরু হওয়ায় নিরাপত্তা বাহিনী প্রথমদিকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। সময়ের সঙ্গে সঙ্গে জনতার সংখ্যা আরও বাড়তে থাকে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

আরও পড়ুন: আচমকা তারেকের স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের বৈঠক, কী কথা হল দুজনের?

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাঠি ও রড হাতে বিশাল একদল মানুষ কনস্যুলেটের জানালা ও গেট ভাঙার চেষ্টা করছে। কোথাও কোথাও আগুনের লেলিহান শিখা আকাশের দিকে উঠছে, ঘন কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আশপাশের এলাকা। এই অস্থিরতার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরান কোনও পদক্ষেপ নিলে তার জবাব হবে অত্যন্ত কঠোর ও অপ্রত্যাশিত।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের