ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট  অত্যন্ত ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে পরিচিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে   তপ্ত  বাক্যবিনিময় এবং ট্রাম্পের হয়ে আক্রমণাত্মক ভূমিকার জন্য সব মহলেই তাঁর নাম নিয়ে চর্চা হত। সেই ক্যারোলিন লেভিট এবার ছাড়ছেন ট্রাম্পের প্রেস সচিবের পদ। বুধবার (১২ অগস্ট) এই কথা নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।  

জানা গিয়েছে, চলতি মাসের শেষেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়তে চলেছেন  ক্যারোলিন লেভিট।  তবে প্রশাসন থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না লেভিট। প্রেস সেক্রেটারির পদ ছাড়ার পর তিনি ট্রাম্পের অন্যতম শীর্ষ ‘আউটসাইড অ্যাডভাইজার’ হিসেবে কাজ করবেন। মাত্র ২৮ বছর বয়সেই ইতিহাস তৈরি করেছিলেন লেভিট। তিনিই আমেরিকার ইতিহাসে সর্বকনিষ্ঠ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি। ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত সহযোগী হিসেবে গত দেড় বছর ধরে নিয়মিত সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি। প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের নীতির জোরালো সাফাই দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে তাঁর তীব্র বাকবিতণ্ডাও একাধিকবার খবরের শিরোনামে এসেছে। 

আরও পড়ুন: ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

লেভিটের পদ ছাড়ছেন কারণ তিনি তাঁর পরিবারকে আরও বেশি সময় দিতে চান।  ট্রাম্প জানিয়েছেন, ছোট সন্তান এবং পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন লেভিট। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে তাঁর দ্বিতীয় সন্তান, কন্যা ভিভিয়ানার জন্ম হয়।  লেভিটও নিজের বিদায়ের সিদ্ধান্তকে ‘জীবনের অন্যতম সম্মান ও অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেছেন। হোয়াইট হাউসের পডিয়াম থেকে ট্রাম্পের হয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের সাফল্য সম্পর্কে আমেরিকানদের কাছে বার্তা পৌঁছে দেওয়াকে নিজের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ বলেও উল্লেখ করেছেন।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড