ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার ম্যাসাচুসেটসে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ উঠল ভারতীয় বংশোদ্ভূত ১৭ বছরের কিশোর অরুণ অরবিন্দের বিরুদ্ধে। নিজের মা ও ১৪ বছরের ছোট ভাইকে হত্যার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তে উঠে এসেছে আরও চমকে দেওয়া তথ্য। পরিবারকে হত্যার বিষয়ে ইন্টারনেট এবং ChatGPT-তে বিভিন্ন  বিষয় নিয়ে অনুসন্ধান করেছিল ওই কিশোর। এমনটাই দাবি  তদন্তকারীদের। কিশোতের ফোনে সার্চ হিস্টরি দেখে চোখ কপালে উঠেছে  তদন্তকারীদের।   

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ম্যাসাচুসেটসের অ্যাক্টন এলাকার মার্থা লেনে। মঙ্গলবার সন্ধ্যার পর পরিবারের এক গৃহশিক্ষক বাড়িতে এসে দরজা বন্ধ পান। পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করতে না পেরে তিনি অরবিন্দের বাবাকে খবর দেন। এরপর তিনি পুলিশকে খবর দেন। বাড়িতে গিয়ে পুলিশ ৪৫ বছরের সুদা ভেঙ্কটেশন এবং তাঁর ১৪ বছরের ছেলে সিদ্ধার্থ অরবিন্দকে মৃত অবস্থায় উদ্ধার করে। পুলিশের দাবি, দু’জনের শরীরেই আঘাতের চিহ্ন ছিল। তবে ঠিক কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে এবং কোন অস্ত্র ব্যবহার করা হয়েছিল তা জানানো হয়নি। ঘটনার পর থেকেই অরুণ এবং তাঁর মায়ের গাড়িরও  কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না।  শুরু হয় রাতভর তল্লাশি। পরে বুধবার ভোরে ওয়েল্যান্ড এলাকায় একটি গাড়ির ভিতর থেকে অরুণকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুন-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। পুলিশের দাবি অ্যাকটন-বক্সবোরো রিজিওনাল হাই স্কুলের ছাত্র অরবিন্দ মঙ্গলবার (১১ অগস্ট) তার বাড়িতে নিজের মা ও ভাইকে মারাত্মকভাবে আক্রমণ করার পর মায়ের হোন্ডা অ্যাকর্ড গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

আরও পড়ুন: ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

তদন্তের সবচেয়ে উদ্বেগজনক দিক উঠে আসে অরুণের ফোন ঘেঁটে। তদন্তকারীদের দাবি, সম্প্রতি অরুণ ইন্টারনেট এবং ChatGPT ব্যবহার করে পরিবারের সদস্যদের হত্যা নিয়ে অনুসন্ধান করেছিল। এমনকি AI chatbot-এর সাহায্যে Gothic novel-এর মতো গল্প তৈরি করতে বিভিন্ন প্রশ্ন করেছিল বলেও তদন্তকারীরা জানিয়েছেন। অরুণের বিরুদ্ধে দুইটি খুনের অভিযোগের পাশাপাশি পরিবারের সদস্যকে আক্রমণ, অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার এবং মোটরগাড়ি চুরির অভিযোগও রয়েছে। 

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০