তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তপ্ত কেনিয়ায় নিহত ৪, আহত বহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কেনিয়া। নাইরোবিসহ বিভিন্ন এলাকায় পরিবহণ ধর্মঘট ও সরকারবিরোধী আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায় অন্তত চার জন নিহত এবং আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন জানিয়েছেন, গণপরিবহণ ধর্মঘটকে সমর্থন করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভ চলাকালীন সহিংসতা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের অভিযোগে অন্তত ৩৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্মঘটের বড় প্রভাব পড়েছে নাইরোবি ও বন্দরনগরী মোম্বাসাসহ বড় শহরগুলোতে। নাইরোবিসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পাল্টা বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছোঁড়ে। সংঘর্ষের জেরে রাজধানীর বহু এলাকা কার্যত জনশূন্য হয়ে পড়ে।

ধর্মঘটের কারণে গণপরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। অফিস কর্মী, ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের অনেককেই কয়েক কিলোমিটার পথ হেঁটে তাদের কাজে পৌঁছতে হয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত মানুষ। পরিবহণ শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। গত সপ্তাহে খুচরো পর্যায়ে জ্বালানির দাম সর্বোচ্চ ২৩.৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। এর আগের মাসেও ২৪.২ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছিল। ফলে খাদ্য, পরিবহণ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত বেড়ে গিয়েছে।

আরও পড়ুন: রাস্তা থেকে সরাতেই হবে পথ কুকুরদের, সমস্ত আর্জি খারিজ করে নির্দেশ সুপ্রিম কোর্টের

সরকারের দাবি, ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা এবং হরমুজ প্রনালিতে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে তেলের দাম ক্রমশ বাড়ছে। তবে বিরোধী নেতা রিগাথি গাচাগুয়া অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সরকারের নীতির কারণেই সাধারণ মানুষ অতিরিক্ত মূল্যবৃদ্ধির বোঝা বহন করছে। নিহতের ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে। তাদের অভিযোগ, বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, করের চাপ এবং অর্থনৈতিক অনিশ্চয়তায় কেনিয়ায় জনঅসন্তোষকে আরও তীব্র করে তুলছে।

হাওড়ায় পুলিশের বড়সড় সাফল্য, পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

পাঙাশ মাছ আছে ঘরে? মিষ্টিকুমড়া দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ

বিকেলের আড্ডায় জমজমাট স্ন্যাক্স! বানিয়ে ফেলুন সুস্বাদু ডিমের ডেভিল

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

আকাশপথে আচমকা বিপত্তি! মাসকটে জরুরি অবতরণ দোহা-বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানের

ডিমের চেনা স্বাদে আনুন নতুন টুইস্ট, বানিয়ে ফেলুন ডিমের ঝাল ভর্তা

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

অবসর নিতে প্রস্তুত ছিলেন রোহিত শর্মা! জানেন কোন ঘটনা বদলে দেয় পরিস্থিতি?

জিম থেকে বেরোতেই গুলি! দিল্লির নারেলায় দিনের আলোয় প্রপার্টি ডিলারকে খুন

এমবাপ্পেকে অপহরণের ছক! জেলের ভিতর থেকেই ২৬ জনের ‘টার্গেট লিস্ট’, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য