কীভাবে একের পর এক মহিলাকে খুন করেছেন, জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি ‘ভ্যাম্পায়ারের’

Share:

আন্তর্জাতিক ডেস্ক : শহরে হারিয়ে যেতে থাকে একটার পর একটা মহিলা। ঘটনাটি ঘটেছে কেনিয়ার রাজধানী নাইরোবিতে।পরপর একাধীক মহিলা নিঁখোজের ঘটনায় তদন্তে নামে কেনিয়ার পুলিশ।কীভাবে নিঁখোজ হচ্ছে? তাঁদের দেহ লোপাট হচ্ছে কীভাবে!এই নিয়ে ছিল প্রশাসনের মুখে চিন্তার ভাঁজ। তবে শেষমেষ গ্রেপ্তার হয় খুনে অভিযুক্ত যুবক।নাম কলিন্স জুমাইসি খালুসা। তবে স্থানীয়দের কাছে তিনি ‘ভ্যাম্পায়ার’ নামে পরিচিত। পুলিশি জেরার মুখে খুনের কথাও স্বীকার করলেন অভিযুক্ত ধৃত যুবক।

পুলিশ জানিয়েছে কীভাবে ‘কিলার’ মহিলাদের খুন করতেন।পুলিশ সূত্রে খবর,প্রথমে যুবক মহিলাদের সঙ্গে আলাপ জমাতেন। ধীরে ধীরে তাঁদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করতেন। আর তাঁদের বিশ্বাসের সুযোগ নিয়েই তাঁদের খুন করতেন। খুন করার পর তাঁদের দেহ টুকরো টুকরো করে ফেলতেন। সেগুলিকে আলাদা আলাদা ভাবে ভাগ করে বস্তায় ভরে বিভিন্ন জায়গায় ফেলে দিতেন। যাতে কেউ চিনতে না পারে। মহিলার দেহ জঞ্জালের কোনও স্তূপ, নির্জন এলাকা বা ফাঁকা মাঠে বস্তার ভিতর ফেলে দিয়ে আসতেন। সেলোটেপ, নাইলনের দড়ি দিয়ে শক্ত করে বাঁধা বস্তায় একের পর এক মহিলার দেহ টুকরো টুকরো করে লোপাট করতেন।

পুলিশ জানিয়েছে, এক জন মহিলা ছাড়া কারওরই পুরো দেহ মেলেনি। কলিন্সের বাড়ি থেকে প্রচুর বস্তা, নাইলেনর দড়ি, সেলোটেপ, মাংস, হাড় টুকরো করার যন্ত্র উদ্ধার করেছে পুলিশ।যদিও কী কারণে মহিলাদের খুন করতেন তা এখনও জানান নি, সেই রহস্য খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

জেরায় জানা গেছে, ২০২২ সাল থেকে তিনি এই কাজ করছেন।গত দু’বছরে ৪২ জন মহিলাকে খুনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই-ই নয়, নিজের স্ত্রীকেও বাদ রাখেন নি কলিন্স। খুনের এই রহস্য উদঘাটনের চেষ্টা করছে কেনিয়া পুলিশ।

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর