নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: কথায় আছে, ‘রাখে হরি, মারে কে?’ নেপালের ত্রিশূলীর জলবিদ্যু‍ৎ প্রকল্পে কর্মরত সঞ্জয় শাহের জীবনে ফলে গিয়েছে সেই আপ্তবাক্য। হড়পা বানের জলে বন্ধ হয়ে গিয়েছিল জলবিদ্যু‍ৎ প্রকল্পের সুড়ঙ্গের মুখ। টানা নয়দিন সুড়ঙ্গের নিকষ কালো অন্ধকারের মধ্যেই অবিরত জপে চলেছিলেন, ‘হরে কৃষ্ণ’ মহামন্ত্র। আশায় দিন গুনছিলেন, কেউ এসে উদ্ধার করবেন যমের দুয়ার থেকে। সবচেয়ে কাকতালীয় হল, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতেই নতুন জীবন পেলেন সঞ্জয়। যেন পুনর্জন্ম পেলেন।

গত বুধবার (২৬ অগস্ট) তিব্বত সীমান্ত থেকে নেমে আসা হড়পা বান আর কাদার জলস্রোত ধ্বংসযজ্ঞ চালিয়েছিল নেপালের বিস্তীর্ণ এলাকায়। রাসুয়া, ত্রিশূলী সহ একাধিক জেলায় চোখের পলকে ভেসে গিয়েছে ঘর-বাড়ি, সড়ক, সেতু। মৃত্যুমিছিলের সারি তেরশোর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। বানের জলে ভাসছে শ’য়ে-শ’য়ে লখিন্দরের শব। বুধবার সকালে কাজ করতে করতেই আচমকা হড়পা বানের সতর্কবার্তা পেয়েছিলেন ত্রিশূলীর জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত শ্রমিকেরা। সুড়ঙ্গটি অনেক গভীর ছিল। সঞ্জয় নিজে না বেরিয়ে আগে সুড়ঙ্গে ঢোকেন বাকিদের খবর দিতে। প্রত্যেককে দ্রুত সুড়ঙ্গ থেকে বেরোনোর অনুরোধ করেছিলেন। কিন্তু নিজে যখন বেরোতে যাবেন, ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে সুড়ঙ্গের মুখ। সঞ্জয়ের কথায়, ‘সকলকে দৌড়োতে বলেছিলাম। কিন্তু সেটা করতে গিয়ে আমার সময় ফুরিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত আমি আর বেরোতে পারিনি।’

বরফ, পাথর ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আপার ত্রিশূলী থ্রি এ জলবিদ্যুৎ কেন্দ্রের উপত্যকা থেকে শুক্রবার মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয়কে জীবিত উদ্ধার করা হয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ‘কাদা মাখা মুখে সঞ্জয় শাহকে আরেক কর্মীর পিঠে চড়িয়ে বের করে আনা হচ্ছে। সেনা সদস্যদের তিনি বলছেন, ‘টানা ৯ দিন ধরে সুড়ঙ্গের ঘোর অন্ধকারে আটকে থাকার সময়ে বেঁচে থাকার আশা ধরে রাখতে শুধু কৃষ্ণ নাম জপেছিলেন। সুড়ঙ্গের কোনও এক জায়গায় আটকে পড়া আরও তিন-চারজন কর্মীর সঙ্গে যোগাযোগ রাখতে পেরেছিলেন। পাহাড়ের আরও গভীরে অনেকেই আটকা পড়ে থাকতে পারেন।’

 

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

ঐতিহাসিক, জাপানের সঙ্গে T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর