‘ট্রাম্পকে খুন করো’, ‘ভারতে বোমা ফেল’, রাইফেলে লিখে রেখেছিলেন মার্কিন স্কুলে হামলাকারী যুবক

'ট্রাম্পকে খুন করো', 'ভারতে বোমা ফেল', রাইফেলে লিখে রেখেছিলেন মার্কিন স্কুলে হামলাকারী যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার একটি ক্যাথলিক স্কুলে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ অগস্ট) সকালে রবিন ওয়েস্টম্যান নামে এক ২৩ বছর বয়সী রূপান্তরকামী তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়েছে মিনেসোটার মিনিয়াপোলিস শহরে অবস্থিত ওই ক্যাথলিক স্কুলটিতে। তাঁর সঙ্গে ছিল একটি রাইফেল, একটি শটগান এবং একটি পিস্তল। ওই বন্দুকধারীর গুলিতে কমপক্ষে দুই শিশু নিহত এবং ১৭ জন আহত হয়েছে। ইতিমধ্যেই পুলিশ রূপান্তরকামী হামলাকারী কে শনাক্ত করেছে। রবিন ওয়েস্টম্যান রাইফেল, শটগান এবং একটি পিস্তল ব্যবহার করে এই হামলা চালিয়েছে। জানা গিয়েছে, বন্দুকধারীর বন্দুকের গায়ে লেখা ছিল, ‘ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করো’, এবং ‘পরমাণু বোমা মেরে ভারতকে উড়িয়ে দাও।’ প্রসঙ্গত, ইউটিউবে ‘রবিন ডব্লিউ’ নামে একটি চ্যানেল ছিল ওয়েস্টম্যানের।

দাবি উঠেছে যে, সেখানে প্রকাশিত একটি ভিডিওতে প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং ম্যাগাজিন দেখা গিয়েছে। যদিও এখন তাঁর সেই ইউটিউব চ্যানেলটি নেই, সেটি বন্ধ করে দিয়েছে সমাজমাধ্যম কর্তৃপক্ষ। বিষয়টি প্রথম সামনে এনে ছিলেন ট্রাম্পের রিপাবলিকান পার্টির রক্ষণশীল নেত্রী লরা লুমার, তিনি আগ্নেয়াস্ত্রের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তিনি ছবির সঙ্গে লিখেছেন যে, মিনেসোটার মিনিয়াপোলিস শহরের ওই ক্যাথলিক স্কুলে হামলাকারী ওয়েস্টম্যান এই আগ্নেয়াস্ত্রগুলি দিয়ে হামলা চালিয়েছিল। একই আগ্নেয়াস্ত্রের গায়ে লেখা রয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করো’, এবং ‘পরমাণু বোমা মেরে ভারতকে উড়িয়ে দাও।’

পাশাপাশি ইজরায়েলকে নিয়েও কিছু কথা লেখা ছিল ম্যাগাজিনের গায়ে। লেখা ছিল, ‘ইজরায়েলের পতন অনিবার্য, ইজরায়েলকে পুড়িয়ে দাও।’ উল্লেখযোগ্যভাবে, ওই লেখা-সহ আগ্নেয়াস্ত্রের ছবি সমাজমাধ্যম পোস্ট করে রিপাবলিকান দলের নেত্রীর দাবি, ভারত-বিরোধী এবং ইহুদি-বিরোধী প্রচারের দ্বারা প্রভাবিত হয়েছিলেন হামলাকারী। কেননা আগ্নেয়াস্ত্রের গায়ে লেখাগুলি থেকেই সেটাই স্পষ্ট। একটি ভাইরাল ভিডিওটিতে ওয়েস্টম্যানকে একটি অস্ত্র ধরে বলতেও দেখা গিয়েছে যে, “এটি আমার জন্য। যদি আমার প্রয়োজন হয়।” দ্বিতীয় ভিডিওটি ২০ মিনিট দীর্ঘ ছিল। ২০২০ সালে, ওয়েস্টম্যান তার নাম রবার্ট থেকে পরিবর্তন করে ফেলেছিলেন। পরে তিনি মহিলার নাম ধারণ করেন। জানা গিয়েছে, আমেরিকার অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। পরে পার্কিংয়ে হামলাকারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ প্রসঙ্গে মিনিয়াপলিসের পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা একটি গণমাধ্যমকে বলেছেন, ওয়েস্টম্যান গির্জার পাশের দিকে জানালা দিয়ে প্রার্থনার সময় পিউতে বসে থাকা শিশুদের দিকে কয়েক ডজন রাউন্ড গুলি চালায়। যাদের মধ্যে নিহত শিশুদের বয়স ৮ এবং ১০ বছর।

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল