চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ লাহোর আদালতের

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (Pakistan Interior Minister) তথা কুখ্যাত মাদক ব্যবসায়ী রানা সানাউল্লাহের (Rana Sanaullah)  বিড়ম্বনা যেন কিছুতেই কাটছে না। মঙ্গলবারই এক মাদক মামলায় ২৫ জুন তাঁকে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল লাহোরের মাদক দমন আদালত। আর বুধবার আইনজীবীদের অকারণে হেনস্থা করার জন্য পাক স্বরাষ্ট্রমন্ত্রীর (Pakistan Interior Minister) বিরুদ্ধে মামলা দায়েরের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে লাহোরের অতিরিক্ত সেশন জাজ (Additional Sessions Judge) মিয়া মুদাসসর উমর বদলা (Mian Mudassar Umar Bodla)। ফৌজদারি দণ্ডবিধির ১৫৪ ধারা অনুযায়ী মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। 

পাকিস্তানের প্রথম সারির দৈনিক পত্রিকা ‘দ্য ডন’ –এর প্রতিবেদন অনুযায়ী, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (PTI Chairman Imran Khan) ডাকা ‘আজাদি মার্চের’ (Azadi March) দিন আইনজীবীদের সঙ্গে বিভিন্ন জায়গায় দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। একাধিক জায়গায় আইনজীবীদের গাড়ি ভাঙচুর করার পাশাপাশি তাঁদের শারীরিকভাবে নিগ্রহ করেছিল উর্দিধারীরা। ওই ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসারদের শাস্তির দাবি জানিয়ে লাহোরের অতিরিওক্ত সেশন জাজের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবীদের একাংশ।

এদিন মামলার শুনানিতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী হাসান নিয়াজি ঘটনার দিনে কীভাবে পুলিশ আইনজীবীদের উপরে অমানবিক ব্যবহার করেছে তার প্রমাণ হিসেবে একটি ভিডিও রেকর্ডিং  চালান। ওই রেকর্ডিং দেখার পরেই মানবাধিকার লঙ্ঘনের দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও পদস্থ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন  লাহোরের অতিরিক্ত সেশন জাজ।

Published by:

Share Link:

More Releted News:

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত কাশ্মীরেও

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

রাশিয়া থেকে আরও এক মাস জ্বালানি তেল কেনার ছাড় পেল ভারত

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ