লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ চলাকালীন মহিলা সাংবাদিকের পায়ে গুলি পুলিশের

হাড়হিম ঘটনা! জনসমক্ষে সাংবাদিককে গুলি করল পুলিশ! ঘটনার ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাড়হিম ঘটনা! বিক্ষোভের আগুনে জ্বলছে লস অ্যাঞ্জেলেস, অভিবাসীদের দেশ থেকে উৎখাত করতে ব্যপক অভিযান চালাচ্ছে মার্কিন পুলিশ। এবার সেই উত্তাল বিক্ষোভের মধ্যে জনসমক্ষে সাংবাদিককে গুলি করল পুলিশ! ঘটনার ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে, আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তাল এলাকা থেকে রিপোর্টিং করছেন একজন মহিলা সাংবাদিক। তখনই পিছনে দাঁড়িয়ে থাকা দাঙ্গা-বিরোধী একজন পুলিশকর্মী তার পায়ে গুলি করেন। ওই মহিলা সাংবাদিকের নাম লরেন টোমাসি। যিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা। সাংবাদিকের দাবি, স্থানীয়দের মধ্যে বিক্ষোভের সময় এলাকায় দাঁড়িয়ে তিনি লাইভ রিপোর্টিং করছিলেন। তখনই একজন অফিসার ইচ্ছাকৃতভাবে তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন।

দিন কয়েক ধরেই আমেরিকার বেশকিছু এলাকায় নির্বাসন অভিযান চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। এই ঘটনায় ইতিমধ্যেই কিছু অভাবাসীকে গ্রেফতার করা হয়েছে। যারা দীর্ঘদিন ধরেই আমেরিকায় অবৈধভাবে বসবাস করছিলেন। এর প্রতিবাদেই বর্তমানে উত্তাল পরিস্থিতি  লস অ্যাঞ্জেলসে। ফেডারেল ইমিগ্রেশনের নির্বাসন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে স্থানীয় লোকজন। যা কিনা সহিংস সংঘর্ষে রূ্প নিয়েছে। সেই উত্তাল এলাকা থেকেই রিপোর্টিং করছিলেন অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদক লরেন টোমাসি। যিনি ঘন্টার পর ঘন্টা ধরে সহিংস বিক্ষোভের লাইভ রিপোর্টিং করছিলেন।

 

তখনই জনতার ছত্রভঙ্গ করার জন্য লস অ্যাঞ্জেলেস পুলিশ (LAPD) ঘোড়ায় চড়ে হামলা চালায় এবং রাবার বুলেট ছোড়ে। সেই সময়ে এলাকায় দাঁড়িয়ে রিপোর্টিং করছিলেন লরেন। আর বিদ্রোহীদের পরাস্ত করতে সাংবাদিকের পিছনে দাঁড়িয়ে থাকা একজন পুলিশ অফিসার এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করলে রিপোর্টারের পায়েও গুলি লেগে যায়। তবে সাংবাদিক দাবি করেছেন, তাঁকে ইচ্ছাকৃতভাবেই গুলি করা হয়েছে। এই ঘটনাটি ভিডিওতে ধরা পড়েছে। গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই তমাসি চিৎকার করতে শুরু করেন। ভিডিওতে তাঁকে যন্ত্রণায় কাতরানোর শব্দও স্পষ্ট শোনা যায়। যদিও এতে তমাসি আহত হন, তেমন কোনও ক্ষতি হয়নি তাঁর।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল