ধর্মের নামে যারা হিংসা, ঘৃণা ছড়ায় তাঁদের রোখা উচিত, মন্তব্য গান্ধীজির নাতনির

Share:

নিজস্ব প্রতিনিধি : যারা ধর্মের নামে হিংসা, ঘৃণা ছড়ায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। সম্প্রতি এমনই মন্তব্য শোনা গেল জাতির জনক মহাত্মা গান্ধীর নাতনি তথা মানবাধিকার কর্মী এলা গান্ধী। মহাত্মা গান্ধীর নাতনির এই মন্তব্য যে পরোক্ষে বিজেপিকে উদ্দেশ্য করেই তা বলার অপেক্ষা রাখে না। লোকসভা নির্বাচনের আগে এলার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বার্তা বহন করবে বলে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে বলতে গিয়ে মহাত্মা গান্ধীর নাতনি জানান, ‘আমাদের মতাদর্শ সকলকে ভালবাসার কথা বলে। কোনও ধর্মের মানুষকে ঘৃণা করার কথা শেখায় না। হিংসাকে প্রশ্রয় দেয় না। যারা ধর্মের নামে হিংসা ও ঘৃণা ছড়ায়, তাঁরা আসলে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই সবকিছুর আশ্রয় নেয়। এই ধরনের মানুষকে পরিত্যাগ করা উচিত।‘ একইসঙ্গে গান্ধীজির নাতনি জানান, আসলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্যই এই ধরনের প্রচেষ্টা করা হয়। যারা এই ধরনের পরিকল্পনা করছে তাঁদেরকে এখনই রোখা উচিত।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় গান্ধী ডেভেলপমেন্ট অ্যান্ড ফোয়েনিক্স সেটেলমেন্ট ট্রাস্ট নামে এক সংগঠনের চেয়ারপার্সনের দায়িত্বে রয়েছেন এলা। মহাত্মা গান্ধী যখন দক্ষিণ আফ্রিকার ডারবানে ছিলেন তখন থেকেই এই ট্রাস্টের কাজ শুরু হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে মহাত্মা গান্ধীর আদর্শ নিয়ে যে চলা হচ্ছে না, সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল এবার তাঁর নাতনির মুখে।

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

বিদেশে চাকরির স্বপ্নভঙ্গ! পর্তুগালে বিয়ারের দোকানের মালিকের কাছে ‘বিক্রি’ হলেন ভারতীয় তরুণী

প্রেমিকের হাত ধরে ঘরছাড়া নাবালিকা, শেষমেশ ঠাঁই সোনাগাছিতে

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ