চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে মৃত বেড়ে ১৬, পুড়ে ছাই ১২ হাজার বাড়ি

আন্তর্জাতিক ডেস্কঃ লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানল। প্রবল বাতাসের দরুন ক্রমশ ছড়িয়ে পড়ছে আগুন। বারো হাজারের বেশি বাড়ি ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে । এই আগুনের লেলিহান শিখা প্রাণ কেড়েছে ১৬ জনের। রবিবার রাত এবং সোমবার বাতাসে প্রবল গতির কারণে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সরকার।

সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টির চারটি এলাকায় ছড়িয়ে পড়েছে। প্যাসিফিক প্যালিসেডস এলাকা এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন অতিরিক্ত এক হাজার একর জমিতে ছড়িয়ে পড়েছে। এর ফলে  শতাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে  গিয়েছে। ইটনসহ অন্যান্য এলাকাও বনের আগুনের রোষানলে পড়েছে। আগুনে বাড়ি পুড়ে যাওয়ার জন্য লস অ্যাঞ্জেলেস কাউন্টি থেকে এক লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

ক্যালিফোর্নিয়ার ফায়ার অফিসার টড হপকিন্সের মতে, প্যালিসাডেসের আগুন একাই ২২ হাজার একরের বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। আগুনে ৪২৬টি বাড়ি এবং ৫,০০০টিরও বেশি স্থাপত্য পুড়ে ছাই হয়ে গিয়েছে। পালিসেডসে আগুনের ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে পাহাড়ি অঞ্চল এবং অনিয়মিত বাতাসের কারণে ফায়ার ফাইটিং দলগুলি অসুবিধার সম্মুখীন হচ্ছেন। লস এঞ্জেলেস কাউন্টি পুলিশ বিভাগ জানিয়েছে যে ১৬ জন নিহত ছাড়াও ১৩ জন এখনও নিখোঁজ রয়েছে। ডগ স্কোয়াডের সহায়তায় অগ্নিদগ্ধ এলাকায় অবস্থিত বাড়িঘর ও তল্লাশি চালানো হচ্ছে।

লস এঞ্জেলেসের ১,৫৩,০০০ এরও বেশি বাসিন্দাকে তাদের এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। প্রায় ৫৭,০০০ গুলি বাড়ি বিপদের মধ্যে রয়েছে। এছাড়াও আরও ১,৬৬,০০০ জন লোককে তাদের এলাকা খালি করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। রাষ্ট্রপতি জো বাইডেন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা করার বার্তা দিয়েছেন। এদিকে, প্রতিবেশী রাষ্ট্র কানাডা এবং মেক্সিকো ক্যালিফোর্নিয়াকে সহায়তা করার জন্য অগ্নিনির্বাপক ও সরঞ্জাম পাঠিয়েছে। ফায়ার ডিপার্টমেন্টের বায়বীয় দলগুলি হেলিকপ্টার এবং এয়ার ফায়ার টেন্ডার ব্যবহার করে জল নিঃসরণ করে আগুন নিয়ন্ত্রণ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

১২ টি যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা নিয়ে হরমুজ ঘিরল আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ