আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের ভূমিকম্পে কাঁপল তুরস্ক, মৃত এক

নিজস্ব প্রতিনিধি, আঙ্কারা: ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। সোমবার দুপুরে দেশটির পূর্বাঞ্চলের মালতিয়ায় আঘাত হানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প। উৎপত্তিস্থল ছিল ইয়েসিলিউর্ট জেলা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে। ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে যায়। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ৬৯ জন। ক্ষতিগ্রস্ত এলাকায় ইতিমধ্যে উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকারীরা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য জানিয়েছে এদিন কম্পনের মাত্রা ছিল  দশমিক ২।

স্থানীয সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, এদিন বেলা ১২টা ৪ মিনিটে মালতিয়া ছাড়াও কাহরামানমারাস, গাজিয়ানটেপ, আদিয়ামান, শানলিউরফার মতো একাধিক প্রদেশে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরেই রাস্তায় বেরিয়ে আসেন আতঙ্কিত বাসিন্দারা। চোখের সামনেই একের পর এক বাড়ি ধসে যেতে দেখেন তাঁরা। ধ্বংসস্তুপের নিচে বেশ কয়েকজন চাপাও পড়েন। খবর পেয়েই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ধসে যাওয়া ও বিপজ্জনক ভবনগুলিতে কাউকে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে প্রশাসন।

গত ৬ ফেব্রুয়ারি ভোরে শতাব্দীর প্রলয়ঙ্কারী ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮। ওই ভয়াবহ কম্পনে তুরস্ক ও সিরিয়া মিলিয়ে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গৃহহীন হয়েছেন ২ কোটির বেশি মানুষ। ৬ ফেব্রুয়ারির পরে এখনও পর্যন্ত নয় হাজার বারের বেশি আফটার শক অনুভূত হয়েছে।

 

Published by:

Share Link:

More Releted News:

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ