ট্রেনে চড়ে মাদ্রিদ থেকে বার্সেলোনায় পৌঁছলেন মমতা

মাদ্রিদ থেকে ট্রেনে করে বাংলার মুখ্যমন্ত্রী রওয়ানা দিয়েছে স্পেনের আরেক বিখ্যাত শহর বার্সেলোনার পথে। সঙ্গে প্রতিনিধিদল ও সাংবাদিকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠিক যেন সাধারণ এক কন্যা। দুবাইয়ের মেট্রোয় তাঁকে তেমনভাবেই দেখতে পেয়ে চমকে গিয়েছিলেন অনেকেই। বিশেষ করে যারা বাংলার অগ্নিকন্যাকে আগে থেকেই চিনতেন। এবার সেই একই ছবি ধরা পড়ল সুদূর স্পেনের ট্রেনেও। সেখানেও তিনি একজন সাধারন যাত্রীর মতোই সফর করছেন। তবে নিরাপত্তার খাতিরে সেই কামরায় অনাধিকার প্রবেশে নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) স্পেন(Spain) সফর এদিন অর্থাৎ রবিবারে পঞ্চম দিনে পা দিল। আর এদিনই তিনি স্পেনের রাজধানী মাদ্রিদ(Madrid) থেকে ট্রেনে করে রওয়ানা দিয়েছে স্পেনের আরেক বিখ্যাত শহর বার্সেলোনার(Barcelona) পথে। সঙ্গে অবশ্যই রাজ্যের প্রতিনিধিদল ও সাংবাদিকেরা।

গত চারদিন ধরে মাদ্রিদে ছিলেন মমতা। শিল্প বৈঠক, ক্রীড়া বৈঠকের মতো একাধিক গুরুত্বপূর্ণ আলোচনাচক্র সেরেছেন। ঘুরে দেখেছেন রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম ও ট্রফি ক্যাবিনেট। এবার তিনি যাচ্ছেন বার্সেলোনায়। যে শহর পৃথিবী বিখ্যাত শহরের নামেই নামকরণ হওয়া এক ফুটবল ক্লাবের জন্য। একই সঙ্গে এই শহর বিখ্যাত অলিম্পিক গেমস আয়োজনের জন্যও। মাদ্রিদের মন জয় করে রবিবারই ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে নাগাদ বার্সেলোনার পথে রওনা হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। ঘন্টা তিনেকের যাত্রাপথ। Indian Chamber of Commerce ট্রেনের একটি কামরা সংরক্ষণ করেছে তাঁর এই যাত্রার জন্য। মাদ্রিদের স্থানীয় সময় সাড়ে ১২টা নাগাদ ছেড়েছে সেই ট্রেন। বার্সেলোনায়ও রয়েছে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি। দেখার বিষয় বাংলার জন্য সেখান থেকে তিনি ঝুলিতে করে কী নিয়ে আসেন।  

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের