কানাডায় নিরাপরাধ ভারতীয় ছাত্রীকে গুলি করে হত্যার অভিযোগে গ্রেফতার ১

ধরা পড়ল খুনি! কানাডায় ২১ বছর বয়সী ভারতীয় পড়ুয়া হরসিমরত রান্ধওয়াকে যে গুলি করে হত্যা করা হয়েছিল, তাঁকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে হ্যামিল্টন পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধরা পড়ল খুনি! কানাডায় ২১ বছর বয়সী ভারতীয় পড়ুয়া হরসিমরত রান্ধওয়াকে যে গুলি করে হত্যা করা হয়েছিল, তাঁকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে হ্যামিল্টন পুলিশ। অপরাধীর বিরুদ্ধে প্রথম ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। জানা গিয়েছে, হরসিমরত রান্ধওয়ার হত্যাকারী ৩২ বছর বয়সী জার্ডেন ফস্টারকে মঙ্গলবার অন্টারিওর নায়াগ্রা জলপ্রপাত থেকে গ্রেফতার করেছে হ্যামিল্টন পুলিশ। তাঁর বিরুদ্ধে মোট তিনটি খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। নিহত ভারতীয় কিশোরী হরসিমরত রান্ধওয়া মোহাক কলেজে ফিজিওথেরাপি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

তাঁকে গত ১৭ এপ্রিল আপার জেমস স্ট্রিট এবং সাউথ বেন্ড রোডের সংযোগস্থলে একটি বাস স্টপের কাছে দাঁড়িয়ে থাকার সময় গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান। জানা যায়, ঘটনার সময় নিহত ভারতীয় ছাত্রী বাস থেকে নেমে রাস্তা পারাপার হওয়ার জন্যে অপেক্ষায় করছিলেন, তখনই একটি গুলি তার বুকে লাগে এবং মাটিতে লুটিয়ে পড়েন। জানা যায়, সেই সময়ে চারটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল। গাড়িতে থাকা সাতজন লোক একটি বিবাদে জড়িয়ে একে অপরকে হামলা করতে শুরু করে। তখনই তাঁরা গুলি চালায়। গাড়ির মধ্যে থেকে গুলি চালাতে শুরু করেন একে অপরকে। তখনই ওই গোলাগুলির মাঝে চলে আসায় মেয়েটি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে দুটি বন্দুক উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনাতেই প্রাণ হারিয়েছেন ভারতীয় ছাত্রী।

একটি প্রতিবেদন অনুযায়ী, “ভারতীয় ছাত্রী হরসিমরত একজন নির্দোষ পথচারী ছিলেন। সে কেবল স্থানীয় জিম থেকে বাড়ি ফেরার পথে চিকেন। তখনই তাকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় আর কোনও গ্রেফতার করা হয়নি। তবে তদন্ত এখনও চলছে।” এদিকে কানাডায় ভারতীয়দের উপর হামলার ঘটনা বেড়েই চলেছে। বর্তমানে খালিস্তানি জঙ্গিদের নিশানায় রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা কপিল শর্মা। বেফাঁস মন্তব্যের অভিযোগে কানাডায় অভিনেতার ক্যাফেতে দুবার গুলি চালিয়েছে খালিস্তানি জঙ্গিরা। গতকালও গুলি চালিয়েছেন তারা। যা কিনা এক মাসের মধ্যে দুবার। তবে এ নিয়ে এখনও কিছু জানান নি কপিল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল