তালিবানি সাম্রাজ্যে সুরক্ষিত নয় ম্যানিকুইনও

ইসলাম বিরোধী বিষয়, তাই দোকানে রাখা ম্যানিকুইনগুলির শিরচ্ছেদ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে  হেরাটে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পোশাকের দোকানে সাজানো ম্যানিকুইন অথবা পুতুল, যাদের গায়ে পড়ানো রয়েছে দোকানের নানা পোশাক। যা বিক্রির আগে ডিসপ্লেতে সাজানো থাকে। সমস্তটাই ব্যবসার জন্য। কিন্তু না তা চলবে না। আফগানিস্তানে তালিবানদের নির্দেশে কোনও দোকানে রাখা যাবে না কোনও ম্যানিকুইন। এখানেই শেষ নয়। তাদের দাবি দোকানের বাইরে রাখা যে মহিলাদের পোশাক পরিহিত  এই প্রকারের মডেল বা ম্যানিকুইন রাখা আছে তা ইসলাম বিরোধী বিষয়। আর তাই দোকানে রাখা ম্যানিকুইনগুলির শিরচ্ছেদ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে  হেরাটে। 

তালিবান সরকারের তরফে নির্দেশ দেওয়া হয় দোকানে রাখা ম্যানিকুইনগুলি সরিয়ে ফেলতে হবে। কারণ এর মাধ্যমে ইসলামে আঘাত করা হয়েছে। পাপ-পুণ্যের বিচার করে এমন নির্দেশ দিয়েছে তালিবান সরকার। যুক্তিস্বরূপ বলা হয়েছে এর দ্বারা মূর্তি পুজা করা হচ্ছে যা ইসলাম ধর্মে একেবারে নিষিদ্ধ। তাই দোকানে এমন মূর্তি রাখা একপ্রকার পাপ বলে বিবেচিত করা হয়েছে।

অনেক মূল্যের এই ম্যানিকুইনগুলি হেরাট প্রদেশের দোকানদারদের নষ্ট করে দিতে বলা হয়েছিল কিন্তু এত টাকা মূল্যের জিনিস তাঁরা অনুরোধ করেন তালিবান কর্মকর্তাদের কাছে যাতে সরানো বা নষ্ট না করা হয়। এর পরে দোকানদারদের যুক্তির কথা মাথায় রেখে পুতুল বা ম্যানিকুইনগুলির মাথা কেটে ফেলার নির্দেশ দেয় তালিবান সরকার। এই নির্দেশ অমান্য করলে দেই দোকানদারদের শাস্তিভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই এই সমস্ত ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই দেখা যাচ্ছে মহিলা মূর্তিগুলির শিরচ্ছেদ করা হচ্ছে আর চারপাশে দাঁড়িয়ে থাকা বাকি সকলে ‘আল্লাহু আকবর’ স্লোগান দিতে দিতে হাসিতে ফেটে পড়ছে।

এর আগেও মহিলাদের নানা বিষয়ে বিধিনিষেধ জারি করেছে তালিবান সরকার। সেদেশে পড়ুয়া ও কর্মরত মহিলাদের ওপর বাড়ি থেকে বেরোনোর নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু তাই নয় একজন মহিলার একা কোথাও ভ্রমণে যাওয়ার ক্ষেত্রেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। 

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়