ন্যাটোর পরবর্তী মহাসচিব হচ্ছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তে

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর পরবর্তী প্রধান হচ্ছেন নেদারল্যান্ডসের কার্যকরী প্রধানমন্ত্রী মার্ক রুত্তে। তিনি বর্তমান মহাসচিব  ইয়ানেস  স্টলটেনবার্গের স্থলাভিষিক্ত হচ্ছেন। আগামী অক্টোবরে শেষ হচ্ছে স্টলেনবার্গের মেয়াদ।

ন্যাটোর পরবর্তী প্রধানের দৌড়ে প্রথমে সামিল হয়েছিলেন রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস ও নেদারল্যান্ডসের কার্যকরী প্রধানমন্ত্রী মার্ক রুত্তে। ফলে পরবর্তী প্রধান নিয়ে ভোটাভুটির উপক্রম হয়েছিল। কিন্তু শেষ মুহুর্তে ন্যাটোর প্রধানের পদের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রোমানিয়ার প্রেসিডেন্ট। এর পরেই পরবর্তী প্রধান হিসাবে মার্ক রুত্তের আসীন হওয়ার পথ সুগম হয়। দীর্ঘ ১৩ বছর ধরে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের পরে ২০২৩ সালের জুলাই মাসে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন মার্ক রুত্তে। নেদারল্যান্ডসের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী।

আগামী জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বসছে ন্যাটোর সম্মেলন। ওই সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে সংস্থার মহাসচিব হিসাবে নির্বাচিত হবেন মার্ক রুত্তে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথম থেকেই কিয়েভের পাশে দাঁড়িয়েছে ন্যাটো। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের অন্তর্গত একাধিক দেশ ভোলদিমির জেলেনস্কির দেশকে সামরিক অস্ত্র ও আর্থিক সহায়তা দিয়েছে। ফলে মস্কোর সঙ্গে ন্যাটোর সদস্য দেশগুলির সঙ্ঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কূটনীতিবিদরা মনে করছেন, ন্যাটোর পরবর্তী প্রধান হিসাবে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ৫৭ বছর বয়সী রুত্তেকে।

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ