পাকিস্তানের রাজকীয় বিয়েতে বলিউড ছোঁয়া, দীপিকার স্টাইল কি হুবহু নকল করলেন মরিয়ম কন্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাতি জুনায়েদ সফদার ও শানজে আলি রোহেলের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই তুমুল বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়ায়। সেই আলোচনার ভিড়েই লাহোরে অনুষ্ঠিত বিয়ের রিসেপশনে নজর কেড়েছে এক বিশেষ মুহূর্ত। বরের বোন মাহনূর সফদার একটি জমকালো রূপালী শাড়িতে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষন করেন। যা দেখে অনেকেরই মনে পড়ে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের ২০২১ সালের আইকনিক লুক।

পাকিস্তানি রাজনীতিবিদ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের কন্যা মাহনুর সফদার স্পষ্টভাবেই দীপিকার সেই বিখ্যাত স্টাইল থেকে অনুপ্রেরণা নিয়েছেন। বিয়ের রাতের জন্য তিনি দুবাই ভিত্তিক পাকিস্তানি ডিজাইনার ফারাজ মানানের ডিজাইন করা রূপালী ধূসর শাড়ি পড়েছিলেন। শাড়িটিতে ছিল সুক্ষ্ম এমব্রোড্রয়েরি কাজ, স্ক্যাল্পড পার এবং ম্যাচিং ব্লাইজটিতে ছিল গর্জিয়াস পুঁতির কাজ। এই লুকটির সঙ্গে দীপিকা পাডুকোনের ২০২১ সালের সেই বহুল আলোচিত উপস্থিতির মিল চোখে পড়ে। দীপিকাও একই ডিজাইনারের রূপালী শাড়িতে রাজকীয় আবহ তৈরি করেছিলেন। দীপিকার মতোই মাহনূর তাঁর শরীর সঙ্গে বেছে নেন পান্না ও হীরের তৈরি ভারী নেকলেস এবং ড্রপ ইয়াররিং। যা লুকটিতে আরও গ্ল্যামারাস করে তোলে।

আরও পড়ুন: নওয়াজ শরিফের নাত বউয়ের পরনে ভারতীয় ডিজাইনারের লেহেঙ্গা, চটে লাল পাকিস্তানিরা

মেকআপেও ছিল সম্পূর্ণ গ্ল্যামারাস একটি লুক, হালকা লালচে গাল, স্মোকি আইস, গ্লোসি ঠোঁট। চুল ছিল খোঁপায় বাঁধা, যা দীপিকা স্টাইলকে আরও স্পষ্ট করে তোলে। সোশ্যাল মিডিয়ায় অনেক ফ্যাশনপ্রেমীই মন্তব্য করেছেন, মাহনূরের এই লুক দীপিকার ২০২১ সালের স্টাইলকে হুবহু অনুসরণ করেছে।

উল্লেখ্য, এই বিয়ে নিয়ে বিতর্ক নতুন নয়। কনে শানজে আলি রোহেল তাঁর বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জি ও তরুণ তাহিলিয়ানীর পোশাক পরায় পাকিস্তানি নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ সমালোচনা করলেও অনেকেই একে তাঁর ব্যক্তিগত পছন্দ বলে সমর্থন জানিয়েছেন।

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শুধু স্বাদ নয়, শরীরের জন্যও উপকারী! ত্বকের সুরক্ষায় কার্যকরী এই ফল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

শুক্রের কন্যায় গোচর, আগামী ১৭ দিন ধন-সম্পত্তি উপচে পড়বে ৯ রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে