কানাডার পলাতক মোস্ট ওয়ান্টেডের তালিকায় মুসেওয়ালা খুনে জড়িত গোল্ডি ব্রার

ইতিমধ্যেই ২৫ অপরাধীর হাফ সাইজের কাট আউট টরেন্টোর ইয়োনগে ডুনডাস স্কোয়ারে টাঙিয়ে দেওয়া হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে জড়িত কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রারকে ২৫ মোস্ট ওয়ান্টড পলাতক অপরাধীর তালিকায় যুক্ত করল কানাডা সরকার।গতকাল সোমবার কানাডা মাউন্টেড পুলিশের পক্ষ থেকে নতুন করে যে ২৫ মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকা প্রকাশ করা হয়েছে তাতেই রয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী গোল্ডি ব্রারের নাম। ইতিমধ্যেই ২৫ অপরাধীর হাফ সাইজের কাট আউট টরেন্টোর ইয়োনগে ডুনডাস স্কোয়ারে টাঙিয়ে দেওয়া হয়েছে।

গত বছরের ২৯ মে মানসা জেলায় বাড়ি ফেরার পথে গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন তরুণ পঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা। ২৬ অগস্ট পঞ্জাব পুলিশের পক্ষ থেকে যে এক হাজার ৮৫০ পাতার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছিল তাতে বলা হয়, তরুণ অকালি নেতা মুদ্দাখেরার খুনের বদলা নিতেই খুন করা হয় মুসেওয়ালাকে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার ডান হাত গোল্ডি ব্রার ওই খুনের মূলচক্রী। তরুণ গায়ক খুনে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও অধরা থেকে যায় গোল্ডি। গত বছরের ২২ ডিসেম্বর পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত সিং মান দাবি করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পুলিশ গোল্ডি ব্রারকে আটক করেছে। যদিও কিছুদিন বাদেই কুখ্যাত গ্যাংস্টার এক ভিডিও বার্তায় জানায়, তার টিঁকিও ছুঁতে পারেনি পুলিশ।

সোমবার কানাডার মাউন্টেড পুলিশের পক্ষ থেকে যে ২৫ জন মোস্ট ওয়ান্টেড পলাতক অপরাধীর তালিকা ঘোষণা করা হয়েছে তাতে ১৫ নম্বরে রয়েছে গোল্ডি ব্রারের নাম। ২৫ জন অপরাধীর মাথার দাম ৫০ হাজার থেকে এক লক্ষ ডলার ঘোষণা করা হয়েছে। উল্কেখ্য, ২০১৭ সালে স্টুডেন্ট ভিসায় কানাডায় গিয়েছিল কুখ্যাত গ্যাংস্টার।

মকরে প্রবেশ রাহুর, ৫ ডিসেম্বর থেকে আগামী দেড় বছর সুসময় ৩ রাশির জাতকদের

বাইক না দিয়েই ১০২ গ্রাহকের নামে ঋণ, কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ফোনের পিছনের কভারে তেজপাতা রাখলেই বদলাবে ভাগ্য? জানুন ভাইরাল ট্রেন্ডের সত্যি

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের