ইজরায়েলি সেনাদের জন্য বিনামূল্যে খাবারের ঘোষণা ম্যাকডোনাল্ডসের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইজরায়েল ও হামাস সংঘর্ষ এখন বিশ্বজুড়ে সমালোচিত। হামাসের হামলার প্রতিবাদে গাজায় ধ্বংসলীলায় মেতেছে প্যালেস্তাইন। এই আবহে ইজরায়েলি সেনাদের বিনামূল্যে খাবার সরবরাহ করার ঘোষণা করেছে ম্যাকডোনাল্ডস। এরপরেই চরম বিতর্কের সম্মুখীন হয়েছে সংস্থাটি।

ম্যাকডোনাল্ডস (ইজরায়েল) ইনস্টাগ্রামে ঘোষণা করে যে,  তাঁরা ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীতে হাজার হাজার হাসপাতাল এবং সৈন্যদের বিনামূল্যে খাবার দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, ” গতকাল আমরা হাসপাতাল এবং সামরিক স্থানগুলিতে ৪,০০০ খাবার দান করেছি। আমরা সৈন্যদের প্রতিদিন হাজার হাজার খাবার দান করতে চাই। রেস্তোঁরাগুলিতে আসা সৈন্যদের জন্যও ছাড় দেওয়া হবে।  ৫টি রেস্তোরাঁ শুধুমাত্র এই উদ্দেশ্যেই খোলা ছিল।”

ম্যাকডোনাল্ডসের এই পদক্ষেপে অনেক নেটিজনেরা সমালোচনা করেছে। অনেকে লিখেছেন “ম্যাকডোনাল্ডস  ইসরায়েলের সামরিক বাহিনীকে বিনামূল্যে খাবার প্রদান করছে। আমাদের নীতির পাশে দাঁড়ানো উচিত এবং আমাদের বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। আসুন ম্যাকডোনাল্ডসকে বয়কট করি কারণ যুদ্ধে নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটে।“  অনেকে লিখেছেন, “যদি ম্যাকডোনাল্ডস ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে বিনামূল্যে খাবার দেয় এবং গাজায় আক্রান্ত ব্যক্তিদের না দেয় তবে আমি মনে করি বিশ্বজুড়ে সমস্ত মুসলিমদের ম্যাকডোনাল্ডসকে বয়কট করা উচিত।”

অনেকে আবার এই পদক্ষেপের জন্য সাধুবাদও জানিয়েছেন। যদিও সেই সংখ্যা নেহাত কম। বিতর্কের পরেই ম্যাকডোনাল্ডস ইজরায়েলের অফিসিয়াল অ্যাকাউন্টটি প্রাইভেট করে দেওয়া হয়।

ইজরায়েলি সৈন্যদের বিনামূল্যে খাবার সরবরাহ করার পদক্ষেপের পরে ১৩  অক্টোবর লেবাননে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ম্যাকডোনাল্ডস লেবানন জানায়, “ম্যাকডোনাল্ডস লেবানন নিশ্চিত করে যে অন্যান্য দেশ এবং অঞ্চলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির অবস্থান কোনভাবেই ম্যাকডোনাল্ডস লেবাননের মতামত বা অবস্থানের প্রতিনিধিত্ব করে না। লেবাননের বাইরে ম্যাকডোনাল্ডস লেবানন অন্যান্য বাজারে গৃহীত পদক্ষেপের সাথে জড়িত নয়। আমরা আমাদের জাতি এবং জনগণের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ও সংহতির সাথে প্রতিশ্রুতিবদ্ধ।” অন্যদিকে ম্যাকডোনাল্ডস ওমান ‘এক্স’ প্ল্যাটফর্মে গাজার প্রতি সমর্থন প্রকাশ করেছে।

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের