বেলজিয়ামে গ্রেফতার মেহুল চোকসি, কত টাকার প্রতারণা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : বেলজিয়ামে গ্রেফতার হিরে ব্যবসায়ী মেহুল চোকসি।  পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ঋণ জালিয়াতির মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, ভারতের প্রত্যর্পণের অনুরোধে বেলজিয়ামে মেহুল চোকসিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, শীঘ্রই ভারতে প্রত্যর্পণ করা হতে পারে চোকসিকে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩ হাজার ৫০০ কোটি টাকার ঋণ প্রতারণার অভিযোগ রয়েছে হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়েছিলেন তিনি। অবশেষে বেলজিয়াম থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ২০১৮, ২০২১ সালে মুম্বই আদালত চোকসিকে গ্রেফতারের জন্য ওয়ারেন্ট জারি করেছিল। সেই ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। বর্তমানে বেলজিয়ামের জেলেই রাখা হয়েছে তাঁকে। সিবিআই সূত্রে খবর, চোকসিকে গ্রেফতারের পর থেকে ক্রমাগত বেলজিয়াম সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

সূত্রের খবর, মেহুল চোকসি ও নীরব মোদী পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩ হাজার ৫০০ কোটি টাকার প্রতারণা করেছিলেন। মুম্বইয়ের ব্রাডি হাউস ব্রাঞ্চ থেকে ভুয়ো লেটার অব আন্ডারটেকিং ও ফরেন লেটার অব ক্রেডিট দেখিয়ে বিপুল অর্থ ঋণ নিয়েছিলেন। ২০১৮ সালের জানুয়ারি মাসে চোকসি ও নীরব মোদী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পরে সামনে আসে এই বিপুল আর্থিক প্রতারণা। ততক্ষণে দুজনের কাউকেই ধরা যায়নি।

মেহুল চোকসির স্ত্রী বেলজিয়ামের নাগরিক। সেই সূত্র ধরেই বেলজিয়ামে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছিলেন চোকসি। অ্যান্টিগা-বার্বুডার  নাগরিকত্ব রয়েছে মেহুল চোকসির কাছে। এর আগেও চোকসি ধরার চেষ্টা হয়েছিল। কিন্তু সকলের চোখে ধুলো দিয়ে নাগালের বাইরে চলে গিয়েছিলেন তিনি। অবশেষে ধরা পড়েছেন জালে।

 

‘মৃত্যুর জন্য আসছেন,’ মোদিকে খুনের হুমকি মুসলিম যুবকের, তদন্তে পুলিশ

ভাগ্নের সঙ্গে প্রেমে মজেছিলেন মামী! মর্মান্তিক পরিণতিতে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে চুরমার

অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ‘বিস্ময় বালক’ বৈভব, ২ ছক্কায় ১৪ রান করে আউট

ইতিহাস গড়লেন বৈভব, ভেঙে দিলেন শচিন তেন্ডুলকর-শেফালি বর্মার রেকর্ড

শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

নাটক শেষ! মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে যোগ দিলেন চন্দ্রিমা

‘বিয়ে? যা হবেই না’, কেতন হত্যাকাণ্ডে অভিযুক্ত সিয়ার স্ন্যাপচ্যাট ভাইরাল

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা

‘সাহস থাকলে বিজেপিতে যোগ দিন,’ চন্দ্রিমা-ঋতব্রত-ফিরহাদদের স্পষ্ট বার্তা মমতার

বাংলা ধারাবাহিকে আর দেখা যাবে না লিলি চক্রবর্তীকে, কেন অভিমানী অভনেত্রী?