অযাচিত অর্থ আয় নাকি মানসিক বিষণ্ণতা, কেমন যাবে রবিবার ছুটির দিন?

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ রবিবার, ১৭ মে, ২০২৬। কেমন কাটবে রাশিচক্রের সকল রাশির দিন। জেনে নিন-

মেষ: মন ও কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। আগের তুলনায় আয় বৃদ্ধি ও আর্থিক যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। অযাচিত অর্থ কিংবা দ্রব্য লাভ হবে। জেদি মনোভাব অন্যের সমালোচনার খোরাক হতে পারেন।

বৃষ : দেহ ও মন উভয়ই অস্বস্তিসূচক অবস্থায় থাকবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র দুশ্চিন্তা বাড়বে। নতুন দ্রব্য লাভ ও কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন। অপ্রত্যাশিত অর্থলাভ ও বন্ধুর সান্নিধ্যে আনন্দ ও প্রীতি বৃদ্ধি পাবে।

মিথুন: সামান্য আয় বৃদ্ধি পেলেও উদ্বেগ বাড়বে। কারও অপ্রীতিভাজন হতে পারেন। পারিবারিক কারণে মনোমালিন্য ও কোনও ঘটনা মানসিক শান্তি নষ্ট করবে। তবে হঠাৎ কোনও যোগাযোগ ও অপ্রত্যাশিত সামান্য কিছু অর্থ হাতে আসবে।

কর্কট : কর্মক্ষেত্রে সামান্য ঝঞ্ঝাট দেখা দিতে পারে। তবে নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিনটা। সামান্য আয় বাড়লেও ব্যয় বৃদ্ধি পাবে। কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হবে।

সিংহ: দিনটা আনন্দের মধ্যে কাটবে। তবে মধ্যভাগে মানসিক প্রফুল্লতা নষ্ট হবে। কেউ অকারণ দোষারোপ করবে ও ভুল বুঝবে। মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বাড়বে, সামান্য রক্তপাত হবে। রাগ বাড়বে।

কন্যা : দিনটা বন্ধু ও আত্মীয়ের সান্নিধ্যে আনন্দের মধ্যেই কাটবে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। অপ্রত্যাশিত কিছু অর্থ আসবে। বাড়িতে কোনও মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে।

তুলা : কর্মক্ষেত্রের কোনও একটা ব্যাপার নিয়ে দুশ্চিন্তা থাকবে। আর্থিক টান থাকলেও হঠাৎ কিছু অর্থ আসবে। শারীরিক দিক থেকেও কিছুটা অস্বস্তির ভাব দেখা দেবে। কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বভার গ্রহণ করতে হতে পারে।

বৃশ্চিক : কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা হবে। অযথা উদ্বেগ বৃদ্ধি হবে। মানসিক অশান্তি বৃদ্ধি হতে পারে। প্রত্যাশিত অর্থলাভে দেরি এবং আর্থিক দিক থেকে কিছুটা টান থাকবে। শারীরিক দিক থেকে বিব্রত বোধ করবেন।

ধনু : কর্মক্ষেত্রে দিনটা নৈরাশ্যজনক। হঠাৎ কোনও সমস্যা বা ঝামেলা দেখা দিতে পারে। সামান্য কিছু অর্থাগম হলেও আর্থিক টানাটানির অবসান ঘটবে না। কোনও সুসংবাদ পেতে পারেন। পারিবারিক ব্যাপারে অশান্তি হতে পারে।

মকর : কোনও কারণে পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন কোনও ঝামেলা বিব্রত করতে পারে। আর্থিক টান পড়বে, তবে প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হবে। মানসিক অস্থিরতা বৃদ্ধি হবে।

কুম্ভ : কর্মক্ষেত্র সম্পর্কে উদ্বেগ থাকলেও সামান্য আয় বাড়বে। কোনও সুযোগ হঠাৎ আসতে পারে। অপ্রত্যাশিত আর্থিক উন্নতি হবে। মানসিক চাপ বর্তমান থাকবে। বুদ্ধি দোষে ক্ষতি হতে পারে। কোনও শুভ সংবাদ পেতে পারেন।

মীন : কর্ম ও আর্থিক ক্ষেত্র আগের তুলনায় ভালো। তবে সমস্ত কাজেই একটা উৎকণ্ঠা বজায় থাকবে। নতুন কোনও পরিকল্পনা মাথায় আসতে পারে। যা কিছু করবেন ভেবে করবেন, করার আগে তলিয়ে দেখে নেবেন।

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড