কুমিল্লায় মূক-বধির তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মাদ্রাসা শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বাসের মর্যাদা ধুলোয়! কুমিল্লার নাঙ্গলকোটে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোেগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রথমে অভিযুক্ত শিক্ষককে আটক করে। তারপর পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।

জানা গিয়েছে, গ্রেফতারকৃত শিক্ষকের নাম সাব্বির আহমদ। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। নাঙ্গলকোটের শ্রীহাস্য ছিদ্দিক আলী মোয়াল্লেম শাহ হাফেজিয়া নূরানী মাদ্রাসায় শিক্ষকতা করতেন। অভিযোগ, ওই মাদ্রাসায় রান্নার কাজ করা এক বাকপ্রতিবন্ধী তরুণীর সঙ্গে পরিচয় করেন তিনি। তারপর সেই সুযোগ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে তাকে শারীরিকভাবে নির্যাতন করেন।

আরও পড়ুন: দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

পরিবারের দাবি, তরুণীর শারীরিক ও মানসিক সীমাবদ্ধতার সুযোগ নিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি গোপন রাখতে জোর করে গর্ভপাতের ওষুধ খাওয়ানো হয়। ওই ওষুধ খাওয়ার পর তরুণীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করার পর জানা যায়, তরুণী গর্ভবতী ছিলেন এবং তাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ওষুধ খাওয়ানো হয়েছে। এরপর পরিবারের সদস্যরা বাক প্রতিবন্ধী তরুণীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, অভিযুক্ত শিক্ষকই এই ঘটনার সঙ্গে জড়িত। খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে সাব্বির আহমদকে আটক করে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ তরুণীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক জানিয়েছেন, আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা