নির্জনতা পছন্দ করেন? তাহলে ঘুরে আসুন ছত্তিশগড়ের চিরিমিরি

Share:

নিজস্ব প্রতিনিধি: চেনা ভিড়, কোলাহল আর গরম থেকে দূরে গিয়ে যদি একটু শান্ত, প্রকৃতির কোলে ভ্রমণের খোঁজ করেন তাহলে গন্তব্য হতে পারে ছত্তিশগড়ের অচেনা শৈলশহর চিরমিরি। যেখানে পাহাড়, নদী আর ঝর্ণা মিলে তৈরি করেছে অপার প্রাকৃতিক সৌন্দর্য।

ছত্তিশগড়ের মানেন্দ্রগড়-চিরমিরি-ভরতপুর জেলায় অবস্থিত চিরমিরি মূলত একটি ছোট শৈলশহর। এর বুক চিরে বয়ে গেছে হাসদেও নদী। চারদিকে পাহাড় না হলেও, ঢেউ খেলানো টিলা, সবুজ অরণ্য আর নদীর স্রোত এই জায়গাকে দিয়েছে এক ভিন্ন রূপ। এখানে বড় রিসর্ট বা ঝাঁ-চকচকে হোটেল নেই, তবে প্রকৃতির নিস্তব্ধতা আর নির্মল সৌন্দর্য পর্যটকদের মন জয় করে নেয় সহজেই। 

চিরমিরিতে দর্শনীয় স্থান ঘুরে দেখার মতো একাধিক জায়গা রয়েছে—

১) জগন্নাথ মন্দির
২) পাহাড়চূড়ার কালীমন্দির
৩) সিদ্ধ বাবা পাহাড়
৪) অমৃতধারা জলপ্রপাত (মানেন্দ্রগড় থেকে প্রায় ২৬ কিমি)
৫) রামদহ ঝর্ণা
৬) ফসিল পার্ক

সিদ্ধ বাবা পাহাড় থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। পাহাড়ি পথ ধরে অরণ্যের গভীরে গেলে ছোট-বড় ঝর্ণার দেখা মেলে, যা ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে।

কীভাবে যাবেন: ১) হাওড়া বা শালিমার থেকে ট্রেনে বিলাসপুর বা অনুপপুর জংশন হয়ে চিরমিরি যেতে হবে। বিলাসপুরে নামলে সেখান থেকে সড়কপথে শৈল শহরটির দূরত্ব প্রায় ১৭৯ কিমি। অনুপপুর জংশন থেকে প্রায় ৯৬ কিমি।

থাকার ব্যবস্থা: কয়লা খনি অঞ্চল হওয়ায় এখানে ইসিএলের গেস্ট হাউস ছাড়াও বেশ কিছু সাধারণ হোটেলও পাওয়া যায়। কম খরচে সহজেই থাকা-খাওয়ার ব্যবস্থা করা সম্ভব।

চিরমিরি এমন এক গন্তব্য, যেখানে গতি থেমে যায়, আর প্রকৃতি নিজের মতো করে গল্প বলে। ভিড়-হট্টগোল থেকে দূরে গরমের ছুটিতে শান্তির খোঁজে এই শৈলশহর হতে পারে আদর্শ পছন্দ।

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’ ও বেঙ্গল ধাবায় হানা খাদ্য দফতরের, উদ্ধার ৬০ কেজি পচা মাংস

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কড়া পদক্ষেপ, নাবালিকা প্রসূতি হতেই গড়বেতায় গ্রেফতার স্বামী

‘যাও সুখে থাকো’, বুকে পাথর রেখে স্ত্রীকে শৈশবের প্রেমিকের হাতে তুলে দিলেন সরকারি অফিসার

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের