রাশিয়া থেকে ব্যবসার পাততাড়ি গোটাল মার্সিডিজ

গত মার্চে রাশিয়ায় নিজেদের উৎপাদন ও রফতানি বন্ধ করে দিয়েছিল জার্মানভিত্তিক সংস্থাটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাপানি সংস্থা নিশানের পরে এবার রাশিয়া থেকে ব্যবসা গোটানোর সিদ্ধান্ত নিল প্রথিতযশা গাড়ি নির্মাতা সংস্থা মার্সিডিজ বেঞ্জ। আজ বুধবার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। রাশিয়া থেকে পাততাড়ি গোটানোয় ব্যবসায় কোনও প্রভাব পড়বে না বলে দাবি করেছেন জার্মানের গাড়ি নির্মাণকারী সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার হ্যারাল্ড উইলহেম।

ই্যক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পরেই রাশিয়ার সঙ্গে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে একাধিক বহুজাতিক সংস্থা। তাদের মধ্যে উল্লেখযোগ্য, স্টারবাকস, ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, জাগুয়ার ল্যান্ড রোভার, জেনারেল মোটরস, অ্যাস্টন মার্টিন এবং রোলস রয়েস। গত মার্চে রাশিয়ায় নিজেদের উৎপাদন ও রফতানি বন্ধ করে দিয়েছিল জার্মানভিত্তিক সংস্থাটি। শুধু মার্সিডিজই নয়, টয়োটা এবং রেনল্টও ভ্লাদিমির পুতিনের দেশ থেকে পাততাড়ি গুটিয়েছিল। জাপানের নিশানও চলতি মাসের শুরুতে রাশিয়া ছেড়ে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ইউক্রেন-রুশ যুদ্ধ শুরু হওয়ার পরেই রাশিয়ার বাজারে মার্সিডিজের ব্যবসা মার খায়। অ্যাসোসিয়েশন অফ ইউরোপিয়ান বিজনেস (এইবি) জানিয়েছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় ৯ হাজার ৫৫৮টি গাড়ি বিক্রি করেছে মার্সিডিজ, যা আগের বছরের তুলনায় ৭২ দশমিক ৮ শতাংশ কম। রাশিয়ার মার্সিডিজ-বেঞ্জের প্রধান নির্বাহী নাতালিয়া কোরোলেভা এক বিবৃতিতে বলেছেন, ‘রুশ ক্রেতাদের প্রতি বাধ্যবাধকতা এবং কর্মীদের চাকরি সুরক্ষা করার জন্যই মার্সিডিজের বিনিয়োগকারীদের কাছে সহায়ক সংস্থার শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং