ট্রাম্পের সঙ্গে সন্ধি করতে ২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি মেটা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পরেই  ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সন্ধি করতে উঠেপড়ে লেগেছেন সমাজমাধ্যম বেওসায়ী মার্ক জুকারবার্গ। ২০২১ সালে ট্রাম্পের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য চলা মামলা নিষ্পত্তির জন্য ২৫ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে মেটা। যদিও এ বিষয়ে জুকারবার্গের সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

গত বার ক্ষমতায় থাকাকালীন একাধিকবার ডোনাল্ড ট্রাম্পের ইনস্টাগ্রাম, ফেসবুক ও ‘টুইটার’ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর কারণেই ওই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন মেটা ও টুইটারের পূর্বতন কর্ণধাররা। প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার পরে ট্রাম্পের উপরে আরও খড়গহস্ত হয়েছিলেন মার্ক জুকারবার্গ ও জ্যাক দোরজিরা। ২০২১ সালে টুইটার, গুগল এবং ফেসবুকের বিরুদ্ধে ‘সেন্সরশিপ’-এর অঅঅঅঅঅঅঅঅভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন ট্রাম্প। তিনি স্পষ্টই মেটা ও টুইটারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, ‘এই সংস্থাগুলো যদি ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টকেই নিষিদ্ধ করার হিম্ম‍ৎ দেখাতে পারে, তবে তারা যে কারও সঙ্গে এটা করতে পারে।’

ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পরেই বেওসা বাঁচাতে ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা চালাতে শুরু করেছেন মেটার কর্ণধার মার্ক জুকারবার্গ। গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন। এমনকি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বিজয় উদযাপনে এক বিশেষ নৈশভোজের আয়োজনও করেছিলেন।

সূত্রের খবর, ট্রাম্প যাতে মামলা তুলে নেন তার জন্য ক্ষতিপূরণ হিসাবে ২৫ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে মেটা। এর আগে মানহানির মামলা নিষ্পত্তির জন্য ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে ‘দাতব্য অনুদান’ হিসেবে দেড় কোটি ডলার দিতে রাজি হয়েছিল মার্কিন সংবাদমাধ্যম ‘এবিসি’ নিউজ।

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

কফিন থেকে ভেসে আসছিল গোঙানো শব্দ, মৃত্যুর ২ দিন পর অলৌকিকভাবে বেঁচে উঠল বৃদ্ধা

করম পুজোর জল আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু ছয় শিশুর

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

জেলবন্দি স্বামীর হয়ে ভোট চাইতে আসরে নামলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর স্ত্রী

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড

সিঁধ কেটে ঘরে ঢুকে ইট দিয়ে মাথা থেঁতলে গৃহবধূকে খুন! চাঞ্চল্য ফুলিয়ায়

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT