বাবাকে গুলিতে ঝাঁঝরা করল ১১ বছরের ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ভিডিয়ো গেম খেলতে বাধা দেওয়ায় পালক পিতাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ১১ বছরের এক নাবালকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে। গত ১৩ জানুয়ারি ঘটনাটি ঘটে বলে তদন্তে জানা গিয়েছে। বৃহস্পতিবার আদালতে শুনানির সময় বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন ছিল নাবালক ক্লেটনের জন্মদিন। বাড়িতে ছোটখাটো পার্টির আয়োজন করা হয়েছিল। অতিথিরা উপস্থিত থাকলেও ক্লেটন এক কোণে বসে নিজের ভিডিয়ো গেম কনসোল নিয়ে ব্যস্ত ছিল। তার পালক পিতা ডগলাস বারবার তাকে খেলা বন্ধ করতে বলেন। কিন্তু ছেলে কথা না শোনায় এক সময় কনসোেলটি তার হাত থেকে কেড়ে নেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, তখন বাইরে থেকে কোনও অস্বাভাবিক আচরণ না করলেও ছেলেটি ভেতরে ভেতরে ক্ষুব্ধ ছিল।

অভিযোগ, গভীর রাতে ক্লেটন আলমারি থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে আনে। সে সময় ডগলাস ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলির শব্দে ঘুম ভেঙে যায় ডগলাসের স্ত্রীর। তিনি দেখেন, স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে ছেলেই মায়ের কাছে অপরাধের কথা স্বীকার করে বলে পুলিশকে জানান তিনি। এমনকি, পুলিশি জেরাতেও ক্লেটন নাকি বলে যে কনসোল কেড়ে নেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে উঠেছিল।

বৃহস্পতিবার আদালতে তাকে তোলা হলে বিচারকরা মামলার গুরুত্ব বিবেচনা করে প্রাপ্তবয়স্কের মতো বিচার প্রক্রিয়া চালানোর নির্দেশ দেন। যদিও প্রতিরক্ষা পক্ষ দাবি করে, অভিযুক্ত নাবালক এবং মানসিকভাবে এখনও পরিপক্ক নয়। আপাতত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর