বাগদাদের সবচেয়ে নিরাপদ এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ইরাকের রাজধানী বাগদাদের সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে বিবেচিত ‘গ্রিন জোন’-এ অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা ইরানের।  ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, দূতাবাস চত্বরের  মধ্যে হেলিপ্যাড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। হামলার পরেই দূতাবাস প্রাঙ্গণ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা  গিয়েছে। এই ঘটনার পরেই  এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে,  একটি আত্মঘাতী ড্রোন মার্কিন দূতাবাসের রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালায়।  সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলিতে স্পষ্টভাবে দেখা  গিয়েছে যে,  মার্কিন দূতাবাস প্রাঙ্গণের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। তবে, আমেরিকার পক্ষ এখনও   হতাহত বা দূতাবাসের ভেতরে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করেনি। নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখেছে। এই হামলা এমন এক সময়ে  করা হয়েছে  যখন   ‘ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্স’ আমেরিকান সামরিক ও গোয়েন্দা কর্মীদের উপর বিশাল পুরস্কার ঘোষণা করেছে এবং একটি আমেরিকান বিমান গুলি করে  ধ্বংস করার দাবি করেছে। 

আরও পড়ুন: ‘মাথার উপরে উড়ছে মিসাইল–ড্রোন’, হরমুজে বিপদের মুখে ভারতীয় ক্যাপ্টেন সহ ৩৪ ক্রু

প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম মার্কিন কূটনৈতিক ক্ষেত্রগুলির মধ্যে একটি এই ইরাকের বাগদাদের দূতাবাস। অতীতে ইরান জোটবদ্ধ হয়ে মিলিশিয়াদের সঙ্গে মিলে বারবার রকেট এবং ড্রোন দ্বারা এই জায়গাকে লক্ষ্যবস্তু করেছিল। তবে কোনও ভাবেই সফল হয়নি। তবে বর্তমানে এই হামলা ওয়াশিংটনের জন্য সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অনেকে। বাগদাদের মার্কিন দূতাবাসকে সবচেয়ে নিরাপদ কূটনৈতিক প্রাঙ্গণগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা সত্বেও  হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র পৌঁছানোর ঘটনাকে  বিরাট নিরাপত্তা লঙ্ঘন বলে মনে করা  হচ্ছে। 

 

সুরুচির সঙ্ঘ থেকে আউট ‘বিশ্বাস’ ব্রাদার্স’, নতুন কমিটিতে অরূপ-স্বরূপের জায়গায় এলেন কারা?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেশন দুর্নীতির অভিযোগে গুমায় খাদ্যমন্ত্রীর হানা, গ্রেফতার ডিলার শ্যামল সাহা

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ