আমেরিকায় শিশুদের মধ্যে ছড়াচ্ছে মাঙ্কিপক্স, আক্রান্ত দুই

একটি শিশু ক্যালিফোর্নিয়ার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অব্যাহত করোনার (Corona -19) দাপট। এই অবস্থায় মার্কিন মুলুক থেকে এল দুঃসংবাদ।  ভাইরাস মাঙ্কিপক্স (Monkeypox) এবার শিশুদের মধ্যে ছড়াতে শুরু করেছে। সে দেশের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এবং অ্যান্ড প্রিভেনশন-য়ের ( Centers for Disease Control and Prevention) তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, এই ভাইরাসে দুটি শিশু আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একটি শিশু ক্যালিফোর্নিয়ার (California) । দ্বিতীয় শিশু কোন দেশের, তা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। দুটি শিশুকেই কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে, দুটি শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল (Stable) । তাদের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড। এই শিশুর সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের খোজ শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান,  মাঙ্কিপক্সে (Monkeypox)আক্রান্তের সংস্পর্শে এসেছিল দুই শিশু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের নানা প্রান্ত থেকে এই ভাইরাসে এখনও পর্যন্ত ১৫ হাজার জনের আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। তবে সংখ্য়াগরিষ্ঠই ইওরোপ এবংআমেরিকার। মাঙ্কিপক্স যাতে করোনার মতো মারাত্মক আকার ধারণ করতে না পারে, তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তরফ থেকে সব দেশকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে যা সব থেকে বেশি চিন্তায় রেখেছে, তা হল এই ভাইরাসে (virus) আক্রান্তের চিকিৎসার জন্য সুনর্দিষ্টভাবে কোনও ওষুধ এখনও পাওয়া যায়নি। টিকা আবিষ্কারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে উৎসাহ দেওয়া হচ্ছে। তবে স্বস্তির খবর এটাই যে এই ভাইরাস প্রাণঘাতী (fatal) নয়। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টিকে হালকাভাবে দেখতে নারাজ।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন