রুশ আগ্রাসনে এখনও পর্যন্ত দুশোর বেশি শিশু প্রাণ হারিয়েছে।

আজ বিশ্ব শিশু দিবস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রুশ আগ্রাসনে এখনও পর্যন্ত দুশোর বেশি শিশু প্রাণ হারিয়েছে। এমনই এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে ইউনিসেফ (UNICEF)। ইউনিসেফের তরফ থেকে বলা হয়েছে, ৫০ লাখ শিশুর ন্যূনতম সাহায্য প্রয়োজন বলে রিপোর্টে (report) প্রকাশ। এর মধ্যে ৩০ লাখ শিশু এখনো ইউক্রেনে। যাদের অনেকেই সামান্য খাবার এবং পানীয় জলটুকুও পাচ্ছে না। ২২ লাখ শিশু ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে। তাদের সামগ্রিকভাবে সাহায্য প্রয়োজন বলে ইউনিসেফের (UNICEF)রিপোর্টে বলা হয়েছে।

রিপোর্টের দাবি, এখনো পর্যন্ত শতাধিক স্কুল ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ১ জুন ইউক্রেন, রাশিয়া-সহ বহু দেশে শিশুদিবস পালন করা হয়। সেই উপলক্ষেই এই রিপোর্ট প্রকাশ করেছে ইউনিসেফ। তারা জানিয়েছে, আগামী ৩ জুন যুদ্ধের একশ দিন হবে।

এই একশ দিনে ইউক্রেনের শিশুরা কী ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চিত্রই রিপোর্টে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন ইউনিসেফের ডিরেক্টর ক্যাথেরিন রাসেল। তার কথায়, ”এই মুহূর্তে যুদ্ধবিরতি ঘোষণা না হলে শিশুদের আরো ক্ষতি হবে। সে কথা মাথায় রাখা উচিত।”জেলেনস্কি জানিয়েছেন,’যে সব দেশ গণতন্ত্রে বিশ্বাস করে সেই সব দেশের উচিত রাশিয়ার সঙ্গে অবিলম্বে সম্পর্ক ছিন্ন করা। রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্র। ‘

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President) ইউক্রেনকে উন্নত মানের রকেট সিস্টেম পাঠানোর আশ্বাস দিয়েছেন। অত্যাধুনিক এই রকেটের সাহায্যে অনেক দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালানো যায়। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আমেরিকা ইউক্রেনের জন্য সাতশো মিলিয়ন ডলার মূল্যের প্যাকেজ ঘোষণা করতে পারে। 

আরও পড়ুন নাবালিকার বিয়েতে বাধা দেওয়ায় স্ত্রীকে খুন স্বামীর

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ