মরক্কোয় ভূমিকম্পের মৃত্যুমিছিল ২,০০০ ছাড়াল, গৃহহীন ৩ লক্ষ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোয় শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুমিছিলের সারি ক্রমশই দীর্ঘতর হচ্ছে। ইতিমধ্যেই প্রাণহানির সংখ্যা দু’হাজারের গণ্ডি ছাড়িয়েছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ২,০৫৯ জন। তাদের মধ্যে ১,৪০৪ জনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। ধ্বংসস্তুপের নিচে প্রাণের স্পন্দন খোঁজার কাজ লাগাতার চলছে।

গত শুক্রবার রাত ১১টা ১১ মিনিটে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কোর মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। তার ১৯ মিনিট বাদে ফের আফটার শক অনুভূত হয়। অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকার ফলে ধ্বংসস্তুপের নিচেই চাপা পড়েন। প্রাণ নিয়ে যারা পালাতে পেরেছিলেন তারা চোখের সামনেই নিজেদের ঘরবাড়ি গুঁড়িয়ে যেতে দেখেছেন। পরিবার-পরিজন, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবার। মরক্কো স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ‘শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,০১২। ধ্বংসস্তুপের নিচে আর কেউ চাপা পড়ে রয়েছেন কিনা, তা খুঁজে দেখছেন উদ্ধারকারীরা।’

ইতিমধ্যেই ভয়াবহ ভূমিকম্পে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন চলছে। বিশ্বের একাধিক দেশের পক্ষ থেকে মরক্কোর রাজা মহম্মদ ষষ্ঠকে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে ত্রাণ পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইসলামি সহযোগিতা সংস্থার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।  

রাধাকৃষ্ণের প্রেমলীলার উৎসব শুরু কবে? জেনে নিন ঝুলনযাত্রার তিথি

বয়স বাড়লেই বিপাকক্রিয়া কমে না, তবে কেন বাড়ছে ওজন?

বাড়ি থেকে বেরোনোর সময়ে পিছন থেকে ডাক ‘অযাত্রা’! কী বলছে জ্যোতিষশাস্ত্র?

আজকের রাশিফল: পেটের সমস্যা দেখা দেবে, অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন…

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ