চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউক্রেনে সারপ্রাইজ ভিজিট ন্যান্সি পেলোসির, জেলেনস্কির সঙ্গে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: আচমকা ইউক্রেন সফরে ন্যান্সি পেলোসি। রবিবার তিনি কিয়েভ পৌঁছন। বৈঠক করেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে। ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের পর এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন প্রশাসনের কোনও শীর্ষকর্তা এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইউক্রেন সফরে গেল।

পরে প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর টুইটার হ্যান্ডলে একটি ভিডিয়ো আপলোড করেন। সেই ভিডিয়োতে ন্যান্সি পেলোসিকে বলতে শোনা গিয়েছে, ’ইউক্রেন সফরে আসার কারণ সে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ দেওয়া। রুশ আগ্রাসন তারা যেভাবে প্রতিহত করছে, তা প্রশংসার দাবি রাখে।’  

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, পেলোসির সঙ্গে গিয়েছে আমেরিকার এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে রয়েছেন ডেমোক্র্যাট সদস্য তথা মার্কিন বিদেশ বিষয়ক কমিটির প্রধান জর্জি মিকস, হাউজ অব ইন্টেলিজ্যান্স কমিটির প্রধান অ্যাডাম স্কিফস, হাউজ রুলস কমিটির প্রধান জিম ম্যাক গভার্ন, কলোরাডোর ডেমোক্র্যাট সদস্য জ্যাসন ক্রো, ক্যালিফোর্নিয়ার বারবারা লি, ম্যাসাচুসেটসের বিল কিটিং। জেলেনস্কি তাদের স্বাগত জানিয়েছেন।

অন্যদিকে, ন্যান্সি পেলোসি বলেন, ইউক্রেন গণতন্ত্র রক্ষা করতে যে লড়াই চালিয়ে যাচ্ছে, তাতে আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে। আমেরিকা প্রয়োজনে সাহায্য করার জন্য প্রস্তুত। জানা গিয়েছে ইউক্রেন সফর শেষ করে মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যাবে পোল্যান্ড। সেখানে রয়েছে কয়েক লক্ষ ইউক্রেন শরণার্থী। প্রেসিডেন্ট অ্যান্দ্রেজ দুদা এবং তাঁর দফতরের পদস্থকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। কিছুদিন আগে ইউক্রেন সফরে গিয়েছিলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এবার কিয়েভে গেলেন ন্যান্সি পেলোসি।

আরও পড়ুন ইউক্রেনকে বাইরে থেকে কেউ সাহায্য করলে হাত কেটে দেব: পুতিন

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালিতে হঠাৎ গুলির শব্দ, টার্গেটে ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ