হোয়াইট হাউজের কাছে গুলিকাণ্ডে মৃত ১ ন্যাশনাল গার্ড, অন্যজনও সঙ্কটজনক

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজের কাছেই দুষ্কৃতীর গুলিতে গুরুতর জখম হয়েছিলেন আমেরিকার ন্যাশনাল গার্ডের দুই সদস্য। তার মধ্যে একজন ছিলেন মহিলা। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে। অন্যজনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মৃত্যুসংবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

জানা গিয়েছে হোয়াইট হাউজের উত্তর-পশ্চিমে মাত্র দুটি ব্লক দূরে গুলি চালানোর ঘটনাটি ঘটেছিল। ফারাগাট মেট্রো স্টেশনের কাছে আমেরিকার ন্যাশনাল গার্ডের মহিলা রক্ষী সারা বেকস্টর্মের বুক ও মাথায় গুলি করে দুষ্কৃতী। আরো এক ন্যাশনাল গার্ল এন্ড্রু ওলফকেও লক্ষ্য করে গুলি চালায়। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে সারার। মৃত্যু সংবাদ দিয়ে ট্রাম্প জানিয়েছেন, ওয়েস্ট ভার্জিনিয়ার সারা বেকস্টর্ম অত্যন্ত সম্মানিত ছিলেন। কিন্তু তার মৃত্যু হয়েছে। অন্যজন জীবন যুদ্ধে এখনও লড়াই করছেন।

আরও পড়ুন-হোয়াইট হাউজের কাছে শুটআউটে জখম ২ ন্যাশনাল গার্ড, মূল্য চোকানোর হুঙ্কার ট্রাম্পের

জানা গিয়েছে, বুধবার মধ্যরাতে হোয়াইট হাউজের অনতি দূরে ডাউনটাউনে গুলি চলে। ওই সময় ন্যাশনাল গার্ডের দুজন সেখানে টহল দিচ্ছিলেন। মূলত তাদেরকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও পাল্টা জবাব দিয়েছেন ন্যাশনাল গার্ডের সদস্যরাও। পাল্টা গুলিতে জখম অভিযুক্ত যুবক। ইতিমধ্যে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। ওয়াশিংটনের মেয়র জানিয়েছেন, পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে। ন্যাশনাল গার্ডের দুই সদস্যের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁদের মধ্যেই একজনের মৃত্যু হয়েছে।

সূত্রের খবর, হামলাকারীর পরিচয় সামনে এসেছে। মেট্রোপলিটন পুলিশ হামলাকারীর পরিচয় প্রকাশ্যে এনে জানিয়েছে অভিযুক্ত রহমানউল্লাহ লাগানওয়াল আফগানিস্তানের বাসিন্দা। ২০২১ সালের আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার সময় আমেরিকাতে ডেরা গেড়েছিল সে। ওয়াশিংটনকে সুরক্ষিত রাখতে সব রকমের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প। ইতিমধ্যেই ৫০০ জন ন্যাশনাল গার্ড পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি