দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা,নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে যাত্রীবাহী বাস, মৃত ১৮

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ সড়ক দুর্ঘটনা নেপালে। দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ধাদিং জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশুলি নদীতে পড়ে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় ২৪ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনও চলছে।

কর্মকর্তারা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে বেনিঘাট রোরাং গ্রামীণ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভৈনসিগৌড়া এলাকায় পৃথ্বী মহাসড়ক থেকে বাসটি ছিটকে নদীতে পড়ে যায়। বাসটি দুমড়ে মুচড়ে যায়।

আরও পড়ুন: সাদা হাতি পুষছে বঙ্গ বিজেপি! ভিন রাজ্যের প্রতি নেতাদের জন্য খরচ ২ লক্ষ

সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সকাল পর্যন্ত অন্তত ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সশস্ত্র পুলিশ বাহিনী বা এপিএফ-এর মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভট্ট উদ্ধার কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা ২৪ জন আহত যাত্রীকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কেও এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নেপালের তিনটি নিরাপত্তা সংস্থার সমন্বয়ে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। নদীতে অনুসন্ধান ও উদ্ধারকাজ জোরদার করতে আদমঘাটে অবস্থিত এপিএফের দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের প্রশিক্ষিত ডুবুরিদের নিয়ে একটি বিশেষ দল মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন এপিএফ দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ স্কুলের উপ-পুলিশ সুপারিনটেনডেন্ট সুনীল গিরি। দুর্গম ভূপ্রকৃতি এবং নদীর স্রোত উদ্ধারকাজকে জটিল করে তুলছে বলেও জানিয়েছেন তিনি। উদ্ধারকারী দলগুলো অভিযান চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Published by:

Share Link:

More Releted News:

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

ফের শুরু হচ্ছে যুদ্ধ? দেশের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ তেহরানের ভারতীয় দূতাবাসের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ