বিধানসভা নির্বাচনে দেদার টাকা উড়াচ্ছে বিজেপি, বহিরাগত নেতাদের জন্য খরচ কত?

Share:

নিজস্ব প্রতিনিধি : শিয়রে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুত হচ্ছে শাসক থেকে বিরোধী শিবির। এবারের বিধানসভা নির্বাচনকে টার্গেট করেছে গেরুয়া শিবির। বাংলা দখল করার স্বপ্ন দেখছে তাঁরা। সেই কারণে প্রতিটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব পড়েছে ভিন রাজ্যের বিজেপি নেতাদের ওপর। বঙ্গের নির্বাচনে ভিন রাজ্যের নেতারা এসে দায়িত্ব পালন করছেন। তাঁদের খরচ চালাতে নাজেহাল বঙ্গ বিজেপি। প্রতি মাসে মাথাপিছু খরচ প্রায় দু’লক্ষ টাকা।

সুখের খবর, ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য ভিন রাজ্যের ৩ থেকে ৫ জন নেতাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের বিলাসব্যসন বজায় রাখতে এলাহী আয়োজন করতে হচ্ছে বঙ্গ বিজেপিকে। দামি গাড়ি থেকে শুরু করে নামি হোটেল, খাওয়া দাওয়া, অন্যান্য খরচ মিলিয়ে মাসে প্রায় মাথাপিছু দু লক্ষ টাকা খরচ করতে হচ্ছে। এই বিষয়টি নিয়েই দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। বলা হচ্ছে, বুথভিত্তিক খরচ না বাড়িয়ে কেন ভিন রাজ্যের নেতাদের জন্য এই বিপুল খরচ করা হচ্ছে? বুথেরকর্মীদের জন্য খরচ না করে এই বিপুল খরচ সাদা হাতি পোষার সমান। তারওপর এই বিপুল খরচের পরেও রাজ্যে কতা লাভ করতে পারবে, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে বঙ্গ বিজেপিতে। 

অভিযোগ, বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকা নেতাদের জন্য আলাদা করে থাকা, খাওয়া, গাড়ির ব্যবস্থা করতে হচ্ছে। তাঁরা কোন গাড়িতে চড়বেন, কোন হোটেলে থাকবেন, কীভাবে থাকবেন সবটাই নিজেরাই ঠিক করে দিচ্ছেন। তাঁদের পেছনে অতিরিক্ত খরচ করতে হচ্ছে। হিসেব করলে দেখা গিয়েছে ২৯৪ টি কেন্দ্রের তিনজন করে দায়িত্বে থাকলে তার সংখ্যা দাঁড়ায় ৮৮২ জন। তাদের প্রত্যেকের পেছনে দু লক্ষ টাকা করে খরচ করতে হলে মাসে খরচ দাঁড়াচ্ছে প্রায় ১৭ কোটি ৬৪ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ খরচ করাতেই আপত্তি অনেকের। বলা হচ্ছে, বুথ কর্মীদের প্রাধান্য দেওয়া হোক। কারণ তারাই দলের মেরুদন্ড। ভিন রাজ্যের নেতারা বঙ্গে এসে প্রচার করতেই পারেন, কিন্তু স্থানীয় কর্মী ছাড়া তারা কোনোভাবেই এগোতে পারবেন না।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড