ভোটে অশান্তি রুখতে মঙ্গলবার থেকেই বন্ধ ভারত-নেপাল সীমান্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের মতো একই প্রকার গণঅভ্য়ুত্থানের সাক্ষী থেকেছিল নেপাল। হয়েছিল অলি সরকারের পতন। গঠিত হয়েছিল নেপালের অন্তর্বর্তী সরকার। এবার বাংলাদেশের পর এবার নেপালে হতে চলেছে নির্বাচন।  ৫ মার্চ নেপালে   হতে  চলা   নির্বাচনের প্রস্তুতি রয়েছে চূড়ান্ত পর্যায়ে।  শান্তিপূর্ণ ও ভয়মুক্ত নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে। প্রতিবেশী  দেশের নির্বাচন যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় তাই পাশে দাঁড়িয়েছে ভারত।   নির্বাচনী কাজে সহায়তার জন্য নেপাল সরকারকে মোট ৬১০টি যানবাহন সরবরাহ করেছে ভারত সরকার। সেই সঙ্গেই নেপালে অশান্তি রুখতে মঙ্গলবার থেকেই বন্ধ করা হচ্ছে ভারত-নেপাল সীমান্ত।

জানা গিয়েছে নেপালে ভারতীয় কনস্যুলেট জেনারেলের মাধ্যমে এই  সাহায্য  প্রদান করা হয়েছে। রবিবার বীরগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে  ভারতীয় আধিকারিক দেবী সহাই মীনা পারসার জেলা ম্যাজিস্ট্রেট ভোলা দাহালের সঙ্গে যানবাহনের সরবরাহের যাবতীয় কাজ সম্পন্ন করেন। নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে ভারত সরকার চারটি পর্যায়ে মোট ৬১০টি যানবাহন হস্তান্তর করেছে। শেষ পর্যায়ে ৩০টি ট্রাক নেপাল সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নেপালে  গত বছর  জেন-জিদের আন্দোলনের পর এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক দলগুলি তাদের প্রচার জোরদার করেছে, অন্যদিকে পুলিশ এবং নেপালি সেনাবাহিনী দেশজুড়ে টহল বাড়িয়েছে। কর্মকর্তারা বলছেন যে তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছেন। নির্বাচনের কথা মাথায় রেখে, ভারত-নেপাল সীমান্ত সাময়িকভাবে সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩ মার্চ সকাল থেকে ৫ মার্চ গভীর রাত পর্যন্ত সীমান্ত জুড়ে বেসামরিক চলাচল নিষিদ্ধ থাকবে। সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ৪ মার্চ হোলির কারণে সীমান্তে কোনও ছাড় দেওয়া হবে না। প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে যে ভোটগ্রহণ প্রক্রিয়া যাতে প্রভাবিত না হয় তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইরান – আমেরিকার যুদ্ধ নিয়ে সতর্ক দিল্লি, কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠকে মোদি

উল্লেখ্য, নেপালের মোট জনসংখ্যা ৩ কোটির বেশি। আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন ১ কোটি ৯০ লক্ষ। যাদের মধ্য়েই বেশিভাগই যুবক-যুবতী। যাদের আন্দোলনেরর জেরেই হাতে উচ্ছেদ হয়েছিল নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারকে। সেই যুব প্রজন্মের হাত ধরেই এবারে নেপালে আসবে নতুন নির্বাচিত সরকার।

 

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘তিনি সুন্দরী কিন্তু কখনও হাসেন না’, মহিলা সাংবাদিকদের উপর চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!